• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দক্ষিণ সুরমায় মাদক সিন্ডিকেটের নতুন কৌশল অভিযানের পর আবারও সক্রিয় স্পট ও হোতারা নাগেশ্বরীতে উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে ফুটবল টুর্নামেন্টের জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণ তানোরে মাদকমুক্ত যুবসমাজ গড়ার প্রত্যয়ে হাডুডু টুর্নামেন্ট ফাইনালে কামারগাঁ ইউনিয়নকে হারিয়ে তানোর পৌরসভা চ্যাম্পিয়ন কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে কৃষক সমিতির মতবিনিময় সেন্টমার্টিন—নীল জল নিয়ে রাজনীতি অন্ধকারের শেষপ্রান্তে আলোর প্রত্যাশা: বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ও আমাদের করণীয় সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে ৮০-এর দশকের লুক, যেভাবে এটি তৈরি করবেন চিলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর সিলেটে চুরির অভিযোগে কিশোরীর কোমরে শিকল বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ৩জন আগামী ১২ সেপ্টেম্বর নাগেশ্বরীতে পথসভায় আসছেন পীর সাহেব চরমোনাই

চিলমারীতে ওয়ালটন প্লাজার আয়োজনে মৃত দুই ক্রেতার পরিবারকে আর্থিক সুবিধা হস্তান্তর

Reporter Name / ২৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

‎বাগেরহাটের চিতলমারীতে ১০ সেপ্টেম্বর সকাল ১১:০০ টায় স্বনামধন্য ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ওয়ালটনের উদ্যোগে মৃত দুই ক্রেতার পরিবারের মাঝে আর্থিক সুবিধা হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মৃত গ্রাহকদের বকেয়া টাকা মওকুফসহ তাদের পরিবারের প্রতি আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।
‎এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মৃত গ্রাহক সালমা বেগম, গ্রাম-আড়ুয়ানীর পরিবারের পক্ষে তার স্বামী আল আমিন মোল্লা এবং অপর মৃত গ্রাহক আশিক খান, গ্রাম-খরমশালীর পরিবারের সুবিধা হস্তান্তর করা হয়।
‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ওয়ালটন শুধু পণ্য বিক্রির মধ্যেই সীমাবদ্ধ নয়; ক্রেতাদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ও সামাজিক দায়বদ্ধতার বিষয়টিও প্রতিষ্ঠানটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। কোনো গ্রাহকের অকালমৃত্যুতে তার পরিবারের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ মানবিকতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। মৃত দুই গ্রাহকের বকেয়া অর্থ মওকুফের পাশাপাশি তাদের পরিবারকে আর্থিক অনুদান দেওয়ায় স্থানীয়ভাবে ওয়ালটনের এ উদ্যোগ প্রশংসিত হয়েছে।
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুর রহমান।
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার কাস্টমার রিলেশন ইনচার্জ মোহাম্মদ নাহিদ হাসান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার, ডিভিশন-০৭ মোহাম্মাদ আবু রায়হান, ফরিদপুর এরিয়ার রিজিওনাল সেলস ম্যানেজার মনতাজ আহমেদ সাকিব এবং ফরিদপুর এরিয়ার রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান জোয়ারদার।
‎এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজা চিতলমারীর ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মাদ সাইফুল্লাহসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎আর্থিক সুবিধা হস্তান্তরের সময় মৃত দুই গ্রাহকের পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ওয়ালটনের পক্ষ থেকে ভবিষ্যতেও গ্রাহক ও তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।
‎স্থানীয়রা জানান, ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি অসহায় ও বিপদগ্রস্ত গ্রাহকদের পরিবারের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা বহন করে। ওয়ালটনের এ মানবিক উদ্যোগকে তারা সাধুবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd