• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
জেলা প্রশাসক গোল্ডকাপ টুর্নামেন্টে জয়পুরহাট সদর উপজেলাকে হারিয়ে কালাই উপজেলা চ্যাম্পিয়ন সিলেটের দক্ষিণ সুরমায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন ভান্ডারিয়ায় পৃথক অভিযানে মাদক মামলার ২ আসামি গ্রেফতার, বুড়িচংয়ে শিক্ষার মানোন্নয়নে সেমিনার অনুষ্ঠিত, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান নাগেশ্বরীতে বকুলতলা সর্বজনীন দুর্গামন্দিরের বেহাল অবস্থা, সংস্কারের দাবি ভিটেহীন বৃদ্ধা এজি বেগমের মাথা গোঁজার ঠাঁই: ঘর সম্পন্ন ও স্যানিটেশন সুবিধায় বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান মধ্য মমিনগঞ্জ জামে মসজিদের মেহরাবের টাইলস দিলেন হাজী সোহেল কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন

আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

Reporter Name / ৪৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

‎স্টাফ রিপোর্টার সেলিম রেজা
‎
‎আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি-৪। মঙ্গলবার ০৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেলে এসআরবি-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন,এসময় প্রায় ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা মূল্যের ১৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃতরা হলেন:
‎
‎১। মোঃ শাহিন আলম (২৩) এবং ২। মোঃ বাবুল (৩২)।মামলার এজাহার সূত্রে জানা যায়, এসআরবি-৪ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়নের বগাবাড়ী বাজারে কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। তৎক্ষণাৎ এসআরবি-৪, সিপিসি-২ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মোঃ শাহিন আলম এবং মোঃ বাবুল’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
‎
‎উক্ত সময়ে তাদের নিকট হতে ১৩৭ কেজি মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৩৪ লক্ষ ২৫ হাজার টাকা।আসামিদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা বেশ কিছুদিন যাবৎ লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্ত এলাকা হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে মজুদ করত এবং পরবর্তীতে আশুলিয়া,সাভার ও ধামরাইসহ তার আশপাশের এলাকায় অধিক দামে খুচরা ও পাইকারী বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিল।
‎
‎গ্রেপ্তারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করা হয়েছে।অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে এসআরবি এর অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd