• শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুরবানির পশুর হাট পরিদর্শনে এসএমপি কমিশনার ৬ নং বাঁশবাড়ীয়া ইউনিয়ন সহ দেশবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান সোহেল মোল্লা মধ্যনগরে ক্ষতিগ্রস্ত কৃষকদের আর্থিক সহায়তা ও চাল বিতরণ উদ্বোধন চরফ্যাশনে ৯৩ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আটক ভাণ্ডারিয়ায় নুরুল ইসলাম মঞ্জুরের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ফকিরহাটে চিংড়ী শিল্প রক্ষায় প্রান্তিক চাষীদের সংবাদ সম্মেলন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তানোরবাসীকে সার্কেল এএসপি আব্দুস সালামের শুভেচ্ছা ও মোবারকবাদ ​দৌলতখানে জুলাই অভ্যুত্থানের শহীদ শাজাহানের পরিবারে জামায়াতের ঈদ উপহা পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল মধ্যনগরে বিজিবি সদস্যের ওপর হামলা মামলার ২ নম্বর আসামি জিয়ারুল গ্রেফতার

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষোভ ও সমাবেশ

Reporter Name / ১৯৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

আওয়ামী লীগের নাশকতা সৃষ্টির প্রতিবাদে এবং জুলাইসহ সব গণহত্যার বিচার ও ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি প্রদানের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ঢাকা কলেজ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট, সায়েন্সল্যাব, শাহবাগসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

ঢাকা মহানগর উত্তর সভাপতি রেজাউল করিম শাকিল এবং ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, “জুলাই আন্দোলনের মাধ্যমে বাংলাদেশ এক নতুন সূর্যোদয়ের স্বপ্ন দেখছে। ফ্যাসিবাদমুক্ত, সমৃদ্ধ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নতুন প্রজন্ম এখন ঐক্যবদ্ধ। কিন্তু জুলাই গণহত্যার বিচার নিয়ে সরকারের টালবাহানা জাতির সঙ্গে প্রতারণা।”

তিনি অভিযোগ করেন, “দেড় বছর পার হলেও অসংখ্য চাক্ষুষ প্রমাণ থাকা সত্ত্বেও সরকার এখনো একটি রায়ও দিতে পারেনি। যারা জুলাই সনদের বাস্তবায়নে বাধা দিচ্ছে, তারা দেশের নেতৃত্ব দেওয়ার যোগ্য নয়। কেউ কেউ ইতিমধ্যেই আওয়ামী পুনর্বাসনের ঘোষণা দিচ্ছে। জনগণ তাদের এমন অধিকার দেয়নি।”

জাহিদুল ইসলাম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যে প্রজন্ম শেখ হাসিনাকে লাল কার্ড দেখিয়েছে, তারাই প্রয়োজন হলে আওয়ামী সহযোগীদের ‘ডাবল লাল কার্ড’ দেখাবে। আওয়ামী লীগের সন্ত্রাস, আগুন-নাশকতা ও ফ্যাসিবাদী রাজনীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।”

তিনি আরও বলেন, “সরকারকে অবশ্যই জুলাই, পিলখানা ও শাপলা গণহত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। রাষ্ট্রযন্ত্রকে ফ্যাসিবাদমুক্ত করে গণভোটের মাধ্যমে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে হবে এবং তারপরে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে হবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। এছাড়া আরও বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ, প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ, আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদী, প্রকাশনা সম্পাদক ও ডাকসুর ভিপি সাদিক কায়েম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ও ডাকসুর জিএস এস. এম. ফরহাদ, মহানগর দক্ষিণ সভাপতি হেলাল উদ্দিন, মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহের ও মেডিকেল জোন সভাপতি ডা. যায়েদ আহমেদ।

সমাবেশ শেষে ছাত্রশিবির সভাপতি সারাদেশে ঘোষিত পরবর্তী কর্মসূচি সফলভাবে পালনের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd