• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

আইনের শাসনের প্রতি সেনাবাহিনীর শ্রদ্ধাবোধ প্রশংসনীয় দৃষ্টান্ত: আসিফ নজরুল

Reporter Name / ২৬৮ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার ,

সিনিয়র স্টাফ রিপোর্টার

বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিত হওয়া দেশের আইনের শাসনের প্রতি একটি ইতিবাচক দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। তিনি বলেছেন, সেনাবাহিনীর এই আচরণ গণতন্ত্র, বিচারব্যবস্থা ও আইনের প্রতি শ্রদ্ধাশীল মনোভাবের প্রতিফলন, যা সত্যিই প্রশংসনীয়।

বুধবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন,
“আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধাবোধ দেখিয়ে সেনা সদস্যরা যেভাবে এসেছেন বা যেভাবে তাদের আনা হয়েছে—এখানে সেনা প্রশাসন, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, এমনকি সেনাপ্রধান যেভাবে সহযোগিতা করেছেন, সেটা সত্যিই প্রশংসার দাবিদার। তারা আইনের শাসনের প্রতি যে শ্রদ্ধাবোধ দেখিয়েছেন, আমরা সেটিকে খুব ইতিবাচকভাবে দেখছি।”

অধ্যাপক আসিফ নজরুল আরও বলেন, “এটা দেশের বিচারব্যবস্থার জন্য একটি ইতিবাচক বার্তা। আইন সবার জন্য সমান—এই নীতিতে সেনাবাহিনীও যে বিশ্বাস রাখে, সেটার প্রমাণ আমরা আজ দেখেছি।”

এ সময় এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, “সাব জেলে কেন রাখা হয়েছে বা তাদের কোথায় রাখা হবে—এটা সম্পূর্ণভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বভুক্ত বিষয়। ওনারা যেটা প্রয়োজন ও উপযুক্ত মনে করবেন, সেটা তারাই করবেন। এ বিষয়ে আমার মন্তব্য করার এখতিয়ার নেই।”

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো বিচারব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং সব নাগরিকের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা। “যে কেউ যেই অবস্থানের হোক, আইনের ঊর্ধ্বে কেউ নয়—এটাই আমাদের সরকারের মূল বার্তা,” যোগ করেন তিনি।

সেনাবাহিনীর এই পদক্ষেপ নিঃসন্দেহে একটি ইতিবাচক উদাহরণ হিসেবে বিবেচিত হবে। এটি শুধু বিচার প্রক্রিয়ার প্রতি শ্রদ্ধা নয়, বরং আইনশৃঙ্খলা ও ন্যায়বিচারের প্রতি প্রতিষ্ঠানের দায়বদ্ধতাকেও স্পষ্ট করে তোলে। এ ধরনের আচরণ দেশের গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd