• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ের নিমসারে গড়ে উঠছে আধুনিক সবজি সংরক্ষণাগার: কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারের উদ্যোগ—মন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন আসছে, ন্যূনতম ৫ বছরের কারাদণ্ড: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ

হালকা বৃষ্টিতেই জলমগ্ন ঢাকা কলেজের সামনের সড়ক, দুর্ভোগে শিক্ষার্থী ও ব্যবসায়ীরা

Reporter Name / ১৫৭ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

জাহিদ হাসান

স্টাফ রিপোর্টার ঢাকাঃ

ঢাকা, ১৭ আগস্ট: রাজধানীতে হালকা বৃষ্টি হলেই জলজট এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। রবিবার সকাল থেকে মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই ঢাকা কলেজের সামনের সড়ক এবং আশপাশের মার্কেট এলাকা হাঁটু সমান পানিতে তলিয়ে যায়। এতে কলেজগামী শিক্ষার্থী, পথচারী, যানবাহনের চালক এবং স্থানীয় ব্যবসায়ীরা পড়েন চরম ভোগান্তিতে।

ঘটনাস্থলে দেখা যায়, বৃষ্টির পানিতে সড়কের খানাখন্দগুলো ঢেকে যায়, ফলে মোটরসাইকেল ও রিকশা উল্টে পড়ার আশঙ্কা তৈরি হয়। হেঁটে চলাচলকারীরা নোংরা পানির মধ্যে দিয়ে কোনোমতে রাস্তা পার হচ্ছেন। ঢাকা কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, “হালকা বৃষ্টিতেই এতো পানি জমে যায় যে, ক্লাসে যেতে গিয়ে জামা-কাপড় ভিজে যায়। এমন অবস্থায় পড়ালেখার পরিবেশও নষ্ট হয়।”

শুধু শিক্ষার্থীরাই নয়, আশপাশের মার্কেটের ব্যবসায়ীরাও বিপাকে পড়েছেন। নিউমার্কেট সংলগ্ন এক ব্যবসায়ী আবদুল কাদের অভিযোগ করে বলেন, “দোকানের সামনে পানি জমে ক্রেতারা আসতে চায় না। অনেক সময় পানি দোকানে ঢুকে মালামাল নষ্ট হয়ে যায়। drainage system একদমই কাজ করে না।”

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে পর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বর্ষায় একই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটে। কয়েক মাস আগে সড়ক মেরামতের কাজ শুরু হলেও তা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে আছে।

পথচারীরা মনে করেন, কর্তৃপক্ষের অবহেলা ও পরিকল্পনার অভাবের কারণেই এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢাকা কলেজের সামনে প্রতিদিন হাজারো শিক্ষার্থী চলাচল করেন। এ অবস্থায় শুধু যানজট নয়, দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, নতুন ড্রেনেজ প্রকল্পের কাজ চলমান আছে এবং বর্ষার পর স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তবে এলাকাবাসীর দাবি, অবিলম্বে অন্তত অস্থায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এ দুর্ভোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব নয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd