• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে গোপালপুর পীরবাড়ী দ্বি-মুখী দাখিল মাদ্রাসার এডহক কমিটি গঠন ১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, প্রতিদিন যেতে পারবেন ৩৫০০ পর্যটক নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড

সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে বিস্ফোরক উদ্ধার

Reporter Name / ৩২২ Time View
Update : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

সিলেট বিভাগীয় ব্যুরো প্রধান

মোঃ আব্দুল মোতালিব খান।

দেশকে অস্থিতিশীল ও সীমান্তে বড় ধরনের নাশকতার জন্য আনা হয়েছে ডেটনেটর (বোমা ফাটনোর যন্ত্র) এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে পলিথিন ও ডালপালা দিয়ে মোড়ানো অবস্থায় ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে, সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টার দিকে সুনামগঞ্জের বাংলাদেশ-ভারত সীমান্তে তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপি অধীনস্থ মাইজহাটি নামক এলাকা থেকে এসব বিস্ফোরক পদার্থ উদ্ধার করা হয়।

বিজিবি সুত্র জানায়, দেশকে অস্থিতিশীল ও নাশকতার সৃষ্টির পরিকল্পনা অংশ হিসেবেই এ ধরনের বিস্ফোরক পদার্থ চোরাচালানের মাধ্যমে বাংলাদেেশ নিয়ে আসা হয়।

সুনামগঞ্জ-২৮ বিজিবি অধিনায়ক একেএম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করে জানান, সীমান্তে ২৪টি ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি, সীমান্তে কড়া পাহারাসহ যেকোনো ধরনের নাশকতা ও চোরাচালান রোধে কঠোর নজরদারি রয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd