মোঃ ইলিয়াছ খান ফরিদপুর জেলা প্রতিনিধি দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকা:
ফরিদপুরের সালথায় ২০২৫-২৬ অর্থ বছরে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় নিবন্ধত সুফলভোগী জেলেদের মধ্যে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উপহার হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে জেলেদের মাঝে এই বকনা বাছুর বিতরণ করা হয়। এ সময় বিভিন্ন ইউনিয়নের নিবন্ধিত সুফলভোগী ছেলেদের মধ্যে ৫ টি গ্রুপকরে মোট ১২ টি গ্রুপে ৬০ টি বকনা বাছুর বিতরণ করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মোঃ শাহরিয়ার জামান সাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খায়ের উদ্দিন আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির । হিসাব রক্ষক কর্মকর্তা সাইদুজ্জামান, পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী প্রমুখ।