• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

সালথা উপজেলার ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যানের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

Reporter Name / ২৮৮ Time View
Update : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

সালথা ফরিদপুর প্রতিনিধি:

বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম এর
গাড়ি ভাঙচুর মামলা সহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা বক্তব্য আসামি সালথা উপজেলার ৪ নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ইউপি সদস্যরা।

আজ বুধবার (৩০ জুলাই) দুপুরে সালথা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

এ সময় ইউপি চেয়ারম্যানের অপসারণ যে বক্তব্য রাখেন, ইউপি সদস্য আবু মোল্ল্যা, মোঃ মামুন সরদার, মাহবুবুর রহমান,আদেল মোল্যা, এবং আবু বক্কার
প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বিগত ৭/৮ মাস যাবত সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৪ নং ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকিরের মিয়া বিভিন্ন মামলায় পলাতক রয়েছে। সে ইউনিয়ন পরিষদে না আসায় জনসাধারণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। গত ৫ ইং আগস্ট এর পর থেকে তিনি পলাতক রয়েছে। আমরা ইউনিয়ন পরিষদের সদস্যগণ জনসাধারণের সেবা নিশ্চিত করতে চেয়ারম্যানের অপসারণ চাই। প্রতিদিনই ইউনিয়ন পরিষদে সেবা নেয়ার জন্য এসে চেয়ারম্যান কে না পেয়ে ফিরে যায় অনেক সেবা প্রত্যাশী।

বক্তারা আরো বলেন তিনি পরিষদে উপস্থিত না থাকায় কারণে ইউনিয় ন চেয়ারম্যান কে অপসারণ করে। প্যানেল চেয়ারম্যানের মাধ্যমে জনগণের সেবা নিশ্চিত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, সালথা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভাওয়াল ইউপি চেয়ারম্যান ফারুকুজ্জামান ফকির মিয়ার বিরুদ্ধে দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তাকে আটকের অভিযান চলছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান বালী বলেন, ভাওয়ালী ইউপি চেয়ারম্যানের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

 

করে

 

 

 

চাই


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd