• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোরে ১০ বছরের শিশুকে ধ/র্ষ/ণে/র চেষ্টার অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ গ্রে/প্তা/র রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ভারতীয় সহকারী হাই কমিশনারের সৌজন্য সাক্ষাৎ পিরোজপুরে স্বেচ্ছাশ্রমে বিএনপির পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ রাজাপুরে প্রথমবার মাদকবিরোধী মিনি ম্যারাথন অনুষ্ঠিত নজরুল বর্ষ উপলক্ষে কুড়িগ্রামে সাংস্কৃতিক অনুষ্ঠান নাগেশ্বরীতে দলিল লেখকদের ৭ দফা দাবিতে প্রতিবাদ সভা ও মহাসড়কে মিছিল সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত ভান্ডারিয়ায় মাদক সেবি যুককে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ভাণ্ডারিয়ায় পরিচয়হীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা তানোরে এনসিপি নেতাকে ধারালো অস্ত্র দিয়ে জখমের অভিযোগ

সম্মাননার মঞ্চে হাবিবুল হকের নতুন অধ্যায়,টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬ ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

আইন পেশায় বিশেষ অবদান ও পেশাগত সাফল্যের স্বীকৃতিস্বরূপ ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ অর্জন করেছেন তরুণ আইনজীবী অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক। একই সঙ্গে আগামী দুই বছরের জন্য সামাজিক সংগঠন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি। সম্মাননা ও নতুন দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে পেশাগত জীবনের পাশাপাশি সামাজিক অঙ্গনেও তার কার্যক্রম আরও বিস্তৃত হওয়ার সুযোগ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর বাংলামোটরে বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে সংগঠনটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘সংস্কৃতি হোক মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার’ শীর্ষক আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের হাতে এ সম্মাননা ও দায়িত্ব গ্রহণের চিঠি তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পেশা ও ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫ জন গুণী ও বিশিষ্ট ব্যক্তিকে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ ও ‘স্টার পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়। আইন পেশায় বিশেষ অবদানের জন্য অ্যাডভোকেট মোঃ হাবিবুল হককে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল-আজাদ। এছাড়া সাংবাদিক, আইনজীবী, ব্যবসায়ী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে নিজ নিজ পেশায় দক্ষ, সৎ ও দায়িত্বশীল ব্যক্তিদের ভূমিকা গুরুত্বপূর্ণ। পেশাগত সাফল্যের পাশাপাশি মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার চর্চা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করে। এ ধরনের সম্মাননা ভালো কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি নতুন প্রজন্মকে সমাজের জন্য কাজ করতে উৎসাহিত করবে।

আইন পেশার পাশাপাশি সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় অ্যাডভোকেট মোঃ হাবিবুল হক নতুন দায়িত্বকে মানুষের জন্য কাজ করার আরও একটি সুযোগ হিসেবে দেখছেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বলেন, “এই সম্মাননা আমার জন্য আনন্দ ও গর্বের পাশাপাশি আরও বেশি দায়িত্বের বিষয়। আমি আজকে যতটুকু নীতি ও আদর্শ শিখেছি এবং সারাজীবন যার আদর্শ অনুসরণ করে যাব, তা আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টারের কাছ থেকে।”

তিনি আরও বলেন, “আমার এই অর্জন আমি আমার মরহুম বাবা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল আলী মাস্টার, আমার গর্ভধারিণী মা মিসেস রওশনআরা ভূঁইয়া, আমার বড় ভাই এনামুল হক ও মঈনুল হকসহ পরিবারের সকল সদস্য, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের উৎসর্গ করছি।”

নবনির্বাচিত সভাপতি বলেন, “আইন পেশায় সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। নব উজ্জীবিত বাংলাদেশ সমাজকে আরও কার্যকর ও মানবিক সামাজিক সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই।”

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’ ও ‘সমীকরণ আদর্শ সাংস্কৃতিক সংগঠন’-এর প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের হাতে ‘টপ পারফর্মার অ্যাওয়ার্ড-২০২৬’, নব উজ্জীবিত বাংলাদেশ সমাজের নবনির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের চিঠি ও ফুলেল শুভেচ্ছা তুলে দেন।

একই মঞ্চে সম্মাননা ও নতুন দায়িত্ব—দুই অর্জনে অনুষ্ঠানটি অ্যাডভোকেট মোঃ হাবিবুল হকের পেশাগত ও সামাজিক পথচলায় একটি স্মরণীয় অধ্যায় হয়ে ওঠে। আলোচনা সভা ও সম্মাননা প্রদান পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘নব উজ্জীবিত বাংলাদেশ সমাজ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শেষ হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd