• শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ রাষ্ট্রীয় সম্পদের অপচয় কমিয়ে উন্নয়ন ত্বরান্বিত করতে হবে: প্রতিমন্ত্রী আব্দুল বারী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভায় জমকালো আয়োজনের ডাক! সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ কালিগঞ্জের ঢেবঢেবী নামাচর জান্নাতুল ফেরদৌস মাদ্রাসায় ১ হাজার ইট উপহার দিলেন (হাজী সোহেল) বেলকুচি উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির ফলাফল ঘোষণা, সভাপতি মনিরুল ইসলাম মনি

সমাজ পরিবর্তনের লক্ষ্য নিয়ে নাগেশ্বরী পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই: এম. মাসুদুর রহমান মাসুদ

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

রাজনীতি নয়, বরং নাগেশ্বরী পৌরসভাকে একটি সুশিক্ষিত, মাদকমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ হিসেবে গড়ে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন মেয়র প্রার্থী এম. মাসুদুর রহমান মাসুদ। সম্প্রতি নাগেশ্বরীতে আয়োজিত এক কর্মসূচিতে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা ব্যক্ত করেন।

দীর্ঘ সময় যুক্তরাজ্যে অবস্থান শেষে এলাকায় ফিরে আসা এই মেয়র প্রার্থী বলেন, তিনি তথাকথিত রাজনীতি বা ক্ষমতার উদ্দেশ্যে আসেননি, বরং সমাজের আমূল পরিবর্তনের অঙ্গীকার নিয়ে জনগণের মাঝে উপস্থিত হয়েছেন। তিনি এমন এক নাগেশ্বরী পৌরসভা গঠনের স্বপ্ন দেখেন যেখানে—

শতভাগ মানুষ শিক্ষিত ও সচেতন হবে।

সমাজ থেকে অপরাধ, অন্যায়-অবিচার ও জুলুম পুরোপুরি দূর হবে।

মাদকমুক্ত সুস্থ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা হবে।

পৌরসভার উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেকোনো ধরণের টেন্ডারবাজি ও দুর্নীতি বন্ধ করা হবে।

বিদেশে অবস্থান শেষে তাঁর রাজনীতিতে আগমন নিয়ে উঠা প্রশ্নের জবাবে এম. মাসুদুর রহমান মাসুদ বলেন, “আমি কোনো রাজনীতি করতে আসিনি, সমাজকে পরিবর্তন করতে এসেছি। যদি আমরা সত্যিকারের পরিবর্তন চাই, তবে আমাদের সবাইকে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চেষ্টা করতে হবে।”

তিনি সমালোচকদের উদ্দেশ্যে বলেন, তাঁর পেছনে অহেতুক সময় নষ্ট না করে বরং এলাকার মানুষের মনের ভাষা ও প্রকৃত চাহিদা বোঝার দিকে সবার নজর দেওয়া উচিত। নাগেশ্বরীর সামগ্রিক অগ্রগতির স্বার্থে দল-মত নির্বিশেষে সকলকে সম্মিলিতভাবে কাজ করার জোর আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd