• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২

Reporter Name / ৮৮ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

মারুফ হাসান

ফটো প্রতিনিধি

রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় চলন্ত রিকশা থেকে ব্যাগ ছিনিয়ে নেওয়ার সময় রাস্তায় ছিটকে পড়ে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা. রনজিনা পারভীন (৫০) নিহতের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। একই সঙ্গে ছিনতাইয়ের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

রোববার (৩০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

গ্রেপ্তার হওয়া প্রধান সন্দেহভাজনের নাম মো. পনি ওরফে পনি। তবে তাঁর সঙ্গে গ্রেপ্তার হওয়া অন্য সহযোগীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে গতকাল শনিবার (২৯ আগস্ট) ভোর সাড়ে ছয়টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন সড়কে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। নিহত রনজিনা পারভীন বগুড়ার বাগবাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

র‍্যাব ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চোখের চিকিৎসার জন্য শনিবার ভোরে বগুড়া থেকে বাসে চড়ে রাজধানীর গাবতলীতে পৌঁছান রনজিনা পারভীন। সেখান থেকে একটি রিকশায় করে ফার্মগেটের ইসলামিয়া চক্ষু হাসপাতালের উদ্দেশে রওনা হন তিনি। পথিমধ্যে রিকশাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর হাতের ভ্যানিটি ব্যাগ ধরে সজোরে টান দেয়।

ছিনতাইকারীদের আকস্মিক টানে চলন্ত রিকশা থেকে পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় প্রচণ্ড আঘাত পান রনজিনা। এতে তাঁর মাথায় তীব্র রক্তক্ষরণ শুরু হয়। পরে স্থানীয় পথচারীরা তাঁকে রক্তাক্ত ও মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছিলেন, অপরাধীদের শনাক্ত করতে সংলগ্ন এলাকার ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। সেই সূত্র ধরেই দ্রুততম সময়ের মধ্যে ঘটনার মূল হোতা পনি ও তাঁর সহযোগীকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট মোটরসাইকেলটি জব্দ করে র‍্যাব-২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd