• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
আশুলিয়ায় ডাকাতির পরিকল্পনা বাস্তবায়নের আগেই ডাকাত দলের ৫ সদস্য আটক তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ধামসোনা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইসরাফিলের গণসংযোগ, জনপ্রিয়তায় তুঙ্গে সাভার ডিবির বিশেষ অভিযানে ১১০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার ভোলায় সামাজিক সংগঠন ‘স্বপ্নীল’র কমিটি গঠন মোহাম্মদ আলী নিরব বন্যাদুর্গত ৩০০ পরিবারের মাঝে ঢেউটিন, নির্মাণসামগ্রী ও খাদ্য সহায়তা বিতরণ ‎প্রতিমন্ত্রীর নাম ও সিল ব্যবহার করে তদবির বাণিজ্য, চক্রের মূলহোতা গ্রেফতার ভাণ্ডারিয়ায় সীমানা নিয়ে বিরোধের জেরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম॥ গ্রেপ্তার-১ তেজগাঁও কলেজে দুই দিনব্যাপী ‘লাল জুলাই’ উদযাপন, প্রশাসনের অনুপস্থিতি নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভ এমপিকে উপেক্ষা করে শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উদ্বোধনের অভিযোগে তানোরে জামায়াতের বিক্ষোভ

শুভ জন্মাষ্টমীতে কুমিল্লায় আনন্দ শোভাযাত্রা, প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন

Reporter Name / ২৩৬ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।”

আনন্দঘন এ আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সের ভক্তরা। পরে আয়োজকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এ আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd