• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
ওসমানী মেডিকেলে দালাল চক্রের ৪ সদস্যকে কারাদণ্ড তানোরে পৈত্রিক জমি দখলচেষ্টার অভিযোগ, দুই পক্ষের মধ্যে উত্তেজনা ঢাকা সিএমএম আদালতে মামলার চাপ, বিচারপ্রার্থীদের ভোগান্তি ভাণ্ডারিয়ায় পোনা নদীতে ডুবে বৃদ্ধের মৃত্যু ​ভোলার গৃহবধূ মিতু হত্যা প্ররোচনা মামলায় স্বামী ও শাশুড়িসহ ৩ আসামি চট্টগ্রামে গ্রেফতার বর্জ্য ব্যবস্থাপনায় সফলতার স্বীকৃতি পেলেন সিসিক কর্মীরা শাহজালাল (রহ.) মাজারের দানের টাকার হিসেব দিত হবে আলীকদম বাস টার্মিনাল এলাকায় টমটমের ধাক্কায় ১৩ বছরের শিশু গুরুতর আহত গোলাপগঞ্জে অস্ত্রের মহড়া: ভাইরাল ভিডিওর তিন যুবক গ্রেফতার চিতলমারীতে মাদক অভিযানে গ্রেফতার ১০ উদ্ধার ০১

শুভ জন্মাষ্টমীতে কুমিল্লায় আনন্দ শোভাযাত্রা, প্রধান অতিথি হাজী আমিন উর রশিদ ইয়াছিন

Reporter Name / ২১৭ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

মোঃ শাহজাহান বাশার, সিনিয়র স্টাফ রিপোর্টার

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কুমিল্লায় হিন্দু সম্প্রদায়ের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রা শেষ হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদবাতুল বারী আবু, সভাপতি, কুমিল্লা মহানগর বিএনপি।

হাজী আমিন উর রশিদ ইয়াছিন তাঁর বক্তব্যে হিন্দু ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, “হিন্দু ধর্মাবলম্বী ভাইবোনদের জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি তাদের অব্যাহত কল্যাণ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। জন্মাষ্টমীর এই শুভদিনে আমি হিন্দু সম্প্রদায়ের সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি।”

আনন্দঘন এ আয়োজনে হিন্দু সম্প্রদায়ের নেতা-কর্মী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সব বয়সের ভক্তরা। পরে আয়োজকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।

শোভাযাত্রাকে ঘিরে পুরো এলাকা ছিল উৎসবমুখর পরিবেশে ভরপুর। ধর্ম-বর্ণ নির্বিশেষে অনেক মানুষ এ আয়োজনে অংশ নিয়ে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd