• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীর ২নং রায়গঞ্জ ইউপি নির্বাচন: চেয়ারম্যান পদে মো. ইউসুফ আলীর প্রার্থিতা ঘোষণা শিমুলিয়া ইউনিয়ন ভূমি অফিসের দালাল কাউসার ছাড়া সেবা দেন না নায়েব নাসিরউদ্দিন শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে: ফজলুল হক মিলন ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ নারী-পুরুষ-শিশু—সব বয়সের পোশাকে জমজমাট ‘আড়ং ফ্যাশন’ বুড়িচংয়ের হারিজ খান প্লাজায় পোশাকের বাহারি আয়োজন নিয়ে ‘আড়ং ফ্যাশন’ নাগেশ্বরী শিশু বিতান স্কুলে দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফল প্রকাশ ও পুরস্কার বিতরণ দক্ষিণ সুরমায় জুয়ার থাবায় বিপথগামী যুবসমাজ ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে: ফজলুল হক মিলন

Reporter Name / ২২ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব এ. কে. এম. ফজলুল হক মিলন বলেছেন, বর্তমান যুগে আধুনিক শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে তথ্যপ্রযুক্তি, কারিগরি ও কর্মমুখী শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।

তিনি বলেন, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা গেলে কালীগঞ্জের নতুন প্রজন্ম ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) গাজীপুরের কালীগঞ্জ পৌরসভা, বাহাদুরশাদী ও জামালপুর ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একাডেমিক ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, জুগলী উচ্চ বিদ্যালয়, জামালপুর রাজমোহন বিদ্যাপীঠ ও চুপাইর বালিকা বিদ্যালয়ে চারতলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসব ভবন নির্মাণে মোট ব্যয় হয়েছে ১১ কোটি ২৬ লাখ ৯১ হাজার টাকা।

এ সময় সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, শিক্ষা অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের যুগোপযোগী দক্ষতা অর্জনের সুযোগ তৈরি করতে হবে। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ জনশক্তি তৈরি করা গেলে দেশের অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

দিনের দ্বিতীয় পর্বে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় কালীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। বক্তারপুর ইউনিয়নের বেলাই বিলের (বেরুয়া ব্রিজ) অংশ, বেরুয়া এ. আর. খান উচ্চ বিদ্যালয়ের পুকুর, কালীগঞ্জ উপজেলা পরিষদ পুকুর, কালীগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দুর্বাটি দারুচ্ছুন্নাত এতিমখানার পুকুর, কালীগঞ্জ কাচারির পুকুর/পৌরভূমি অফিস এবং তুমুলিয়া ইউনিয়নের চুয়ারিয়াখোলা এতিমখানার পুকুরে সর্বমোট ২৭১ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

সংশ্লিষ্টরা জানান, জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করার ফলে স্থানীয়ভাবে মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদের সংরক্ষণ এবং সাধারণ মানুষের জন্য মাছের সহজলভ্যতা বাড়বে।

দিনব্যাপী আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার ও সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

এ ছাড়া বক্তব্য দেন কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোলায়মান আলম, আশরাফী হাবিবুল্লাহ্, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলমগীর হোসেন স্বপন, পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, সদস্য সালাহ্ উদ্দিন আহমেদ এবং জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইয়াছিন মোল্লা।

এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা সম্পা রানী কুন্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিকুর রহমান খান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুর রহমান জুয়েল, বাহাদুরশাদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জয়নাল আবেদীন, জামালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হারুন অর রশিদ দেওয়ানসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd