• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনাসহ তিনজনের রায় আগামী ১৭ নভেম্বর

Reporter Name / ১৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

মোঃ শাহজাহান বাশার

জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যাসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় আগামী সোমবার, ১৭ নভেম্বর ঘোষণা করা হবে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মোর্তুজা মজুমদার। এ সময় ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটির তদন্ত ও শুনানি প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ বৃহস্পতিবার রায়ের দিন ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় পরিকল্পিতভাবে গণহত্যা, নির্যাতন, গুম, লুটপাটসহ একাধিক মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছিল।

মামলাটি রাষ্ট্রপক্ষের হয়ে পরিচালনা করেন প্রধান প্রসিকিউটর মো. আব্দুল্লাহুল কাদের, আর আসামিপক্ষের হয়ে আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট হুমায়ুন কবির।

রাষ্ট্রপক্ষ জানিয়েছে, আসামিদের বিরুদ্ধে পর্যাপ্ত সাক্ষ্য ও প্রমাণ উপস্থাপন করা হয়েছে। তারা আশাবাদী, আগামী ১৭ নভেম্বরের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবীরা অভিযোগ অস্বীকার করে আসামিদের নির্দোষ দাবি করেছেন।

উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনার ওপর ভিত্তি করে এই মামলাটি দায়ের করা হয়। দীর্ঘ তদন্ত, সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর প্রায় দেড় বছর পর মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ হলো।

রায় ঘোষণার দিনকে কেন্দ্র করে ট্রাইব্যুনালপাড়ায় ইতোমধ্যেই নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ট্রাইব্যুনাল চত্বর ও আশপাশের এলাকায় বাড়তি সতর্ক অবস্থানে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd