• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে এমপি কামরুজ্জামান কামরুলের সঙ্গে মতবিনিময় সভা

Reporter Name / ২৩৩ Time View
Update : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

মধ্যনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল–এর সঙ্গে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) দুপুর মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, মধ্যনগর এ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল রায়। তিনি প্রধান অতিথিকে স্বাগত জানিয়ে উপজেলার সার্বিক প্রশাসনিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা তুলে ধরেন।

মতবিনিময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। এ সময় উপজেলার সার্বিক উন্নয়ন, সেবার মানোন্নয়ন এবং জনসেবাকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি চলমান উন্নয়ন প্রকল্পসমূহ দ্রুত, স্বচ্ছ ও জবাবদিহিতার ভিত্তিতে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতের উন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন— মধ্যনগর থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দীন শাহীন, জুলাই আন্দোলনের শহীদ আয়াতুল্লাহর পিতা সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউনুস মিয়া, মধ্যনগর উপজেলা বিএনপির আহ্বায়ক আবে হায়াত, যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইউম মজনু, জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক এম শহীদ মিয়া, কৃষি প্রতিনিধি এনামুল হক, বংশিকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন, মধ্যনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আব্দুল ছাত্তার, চামরদানি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ বিপ্লব চৌধুরী, উপজেলা যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মিজানুর রহমান মিনুসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd