• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

ভান্ডারিয়ায় কমিউনিটি পুলিশিং কমিটি গঠন,সভাপতি জাহিদ সম্পাদক শামীম

Reporter Name / ১০৪ Time View
Update : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

মো: মাসুম বিল্লাহ পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া থানায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ প্রতিরোধ এবং পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে ২১ সদস্য বিশিষ্ট কমিউনিটি পুলিশিং কমিটি (সিপিসি) গঠন করা হয়েছে।
ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান জুগলুল হাসানের স্বাক্ষরিত এ কমিটিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, সমাজসেবক, ধর্মীয় ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় অমর একুশে হল ছাত্রদলের সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যাংকার মো.জাহিদুল ইসলাম কে সভাপতি ও উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ শামীম হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়।
কমিটিতে অধ্যাপক মোঃ মোফাজ্জল হোসাইন,মোঃ মিজানুর রহমান ও মোঃ সোহেল রানাকে সহ সভাপতি, এ্যাডঃ নিরব ও সাহিদা বানু সনিয়া কে যুগ্ম সাধারণ সম্পাদক, তানজিম হাসান কামালকে দপ্তর,সাংবাদিক মোঃ মাসুম বিল্লাহ কে প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়।
এ ছাড়াও মহিলা বিষয়ক সম্পাদক,ক্যাসিয়ার,কার্যনির্বাহী সদস্যসহ ২১ সদস্য বিশিষ্ট একটি গঠন করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ, চুরি ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার পাশাপাশি পুলিশের সঙ্গে জনগণের যোগাযোগ আরও জোরদার হবে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় শুধু পুলিশের ওপর নির্ভর না করে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করাই কমিউনিটি পুলিশিংয়ের মূল লক্ষ্য। নতুন কমিটির সদস্যরা নিজ নিজ অবস্থান থেকে এলাকার অপরাধ ও সামাজিক সমস্যার তথ্য পুলিশকে জানানো এবং সচেতনতা তৈরিতে ভূমিকা রাখবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd