• বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা অভিযোগের বিষয়ে চার সদস্যের তদন্ত কমিটি, ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনওর ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড রাজশাহীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি মহাসড়কে চালু এআইভিত্তিক ‘অটো ফাইন সিস্টেম’ আগামীকাল থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস রামপালে ৭০০ শিক্ষার্থীর মাঝে  ফলজ ও বনজ উদ্ভিদ বিতরণ বাগেরহাটে শেখ রবিউল আলম রবি: একাধিক উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও বিএনপির মতবিনিময় সভায় যোগদান ভাণ্ডারিয়ায় প্রধান শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অর্থ আত্মসাতের প্রমাণ, তদন্ত কমিটি গঠন ব্রাহ্মণপাড়ায় মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ যুবক আটক, গাঁজাসহ আরেক জনের ৩ মাসের কারাদণ্ড

Reporter Name / ৯ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

পিরোজপুর জেলা প্রতিনিধি:
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বি (৩৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে গাঁজাসহ আটক মো. ইউনুছ শরীফ (৪৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৭ আগস্ট) রাত ৯টা ১০ মিনিটের দিকে ভাণ্ডারিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের টুকু ফরাজীর বাড়ির সামনে ইটসোলিং রাস্তা থেকে ১৩ পিস ইয়াবাসহ মোস্তফা রাব্বিকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের চিংগুড়িয়া এলাকার সোয়েব হাওলাদারের ছেলে।

এ ঘটনায় মোস্তফা রাব্বির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে ভাণ্ডারিয়া থানার বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ মো. ইউনুছ শরীফকে আটক করা হয়। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ফুলঝুড়ি এলাকার হক শরীফের ছেলে।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভাণ্ডারিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদার আটক ইউনুছ শরীফকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, মাদকের বিরুদ্ধে ভাণ্ডারিয়া থানা পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকদ্রব্যের সঙ্গে জড়িত ব্যক্তি ও মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে পুলিশের অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd