• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

ভাণ্ডারিয়া উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা

Reporter Name / ৩৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

শিশুদের অধিকার রক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে ভাণ্ডারিয়া উপজেলাকে আনুষ্ঠানিকভাবে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার এর সভাপতিত্বে ওয়ার্ল্ড ভিশন ভাণ্ডারিয়া এরিয়া প্রোগ্রাম এর সহযোগিতায় এ উপজেলাকে শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশনের ডিরেক্টর অপারেশন এন্ড টেকনিক্যাল প্রোগ্রামার লিমা হান্না দারিং।

অন্যান্য অতিথিদের মধ্যে ছিলেন এ্যাডভোকেসি এন্ড চাইল্ড প্রোটেকশন লিড স্ট্রালা রুপা মল্লিক, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশন জেনী মিলড্রেড ডি. ক্রজ, বরিশাল এরিয়া কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার স্থিফেন রুভেন হালদার, পিরোজপুর এরিয়া প্রোগ্রাম ম্যানেজার লিন্ডা দফো, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কল্যাণ কর্মকর্তা ডা. বর্ণালী দেবনাথ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুদেব সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল হাসান, ভাণ্ডারিয়া থানার ইন্সপেক্টর (তদন্ত) রতেনেশ্বর কুমার, এনজিও গণমুক্তি এর নির্বাহি পরিচালক আলমগীর হোসেনসহ সাংবাদিক, ইউ পি সদস্য, শিক্ষক, এন.জি.ও, সমাজসেবক, গণ্যমান্য ব্যক্তিগণ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ঐকান্তিক প্রচেষ্টা, ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন পরিষদ, বেসরকারী উন্নয়ন সংস্থাদের জোট, শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য স্টেক হোল্ডারদের এক সাথে কাজ ও সহযোগিতায় উপজেলাকে শিশুশ্রম মুক্ত করা সম্ভব হয়েছে। শিশুরা কলকারখানায় নয়, বেড়ে উঠুক বই-খাতার জগতে। এ ঘোষণা শুধু একটি অর্জন নয়, এটি একটি প্রতিশ্রুতি— ভবিষ্যতেও যেন শিশুশ্রমের ছায়া না পড়ে এই জনপদে। উপজেলার প্রতিটি ইউনিয়নের ওয়ার্ড ও মহল্লায় জরিপ চালিয়ে ২১৯ জন শিশুকে প্রকৃতপক্ষে শিশুশ্রমে নিযুক্ত হিসেবে শনাক্ত করা হয়। এই শিশুদের জীবনমান উন্নয়নে কেন্দ্র করে কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়। তাদের বিদ্যালয়ে ফিরিয়ে আনা, প্রশিক্ষণ প্রদান, পরিবারের আয়ের বিকল্প ব্যবস্থা এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে শিশুদের পুনর্বাসন নিশ্চিত করা হয়।
আলোচনা অনুষ্ঠানের শেষে একটি ঘোষণা পত্র স্বাক্ষর করা হয় এবং শিশুশ্রম মুক্ত উপজেলা ঘোষণা মোড়ক উন্মোচন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd