• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মইনীয়া যুব ফোরামের মানববন্ধন, নিরাপত্তা নিশ্চিতের দাবি তানোরে অনুমতি ছাড়াই গভীর রাতে মাটি উত্তোলন: প্রশাসনের নীরবতায় ক্ষোভ সিলেটের দক্ষিণ সুরমা এলাকার কিনব্রিজের নিচে সুইপার কলোনী যেন ধীরে ধীরে পরিণত হচ্ছে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে   ডিবি (উত্তর) অভিযানে ১ কেজি ৫০০গ্রাম গাঁজাসহ ৪ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়া জামগড়ার শীর্ষ সন্ত্রাসী হিমেল মীরকে গ্রেফতার করেছে র‌্যাব-৪ বুড়িচং এ ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত রাজশাহীর তানোরে বাম্পার বোরো ফলন সোনালী স্বপ্নে বিভোর কৃষক, তবে দুশ্চিন্তায় বাজার ও মৎস্যজীবীরা বিদায় অনুষ্ঠানে আবেগঘন মুহূর্ত, ভান্ডারিয়ায় সংবর্ধিত অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ আনোয়ারায় তীব্র বিদ্যুৎ সংকট, দুর্ভোগে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা! ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে ১.৫ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বান্দরবানে পাহাড় কাটার দায়ে প্রশাসনের অভিযান ও জরিমানা

Reporter Name / ২৭১ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

ক্রাইম রিপোর্টার মোঃ আবু বক্কর সিদ্দিক বান্দরবান প্রতিনিধি

বান্দরবান পৌরসভাধীন ০৮নং ওয়ার্ডের হাফেজঘোনা, সাঙ্গু উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায় করা হয়।

রবিবার (২ নভেম্বর) ২০২৫ ইং তারিখ বিকালে সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযানে মোবাইল কোর্টে নেতৃত্ব দেন সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মারুফা সুলতানা খান হীরামণি।
এসময় প্রসিকিউশন প্রদান করেন মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা।

উক্ত মোবাইল কোর্টে মোঃ ইয়াসিন (৩২) কে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে ১০,০০০/- (দশ হাজার) টাকা জরিমানা ধার্যপূূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd