• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
ফুলতলায় চোলাই মদ ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারে বিভাগীয় কমিশনারের কার্যালয় হতে গ্রাম আদালতের মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন তানোরে সরকারি রাস্তার পাশের গাছ কাটার অভিযোগ আশুলিয়ায় বিএনপি’র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের হামলায় শ্রমিক আ/হ/ত শিমুলিয়া ভূমি অফিসে নাসিরের ‘খুঁটির জোর’ কোথায়?কাউসারকে ঘিরে অর্থ লেনদেনের অভিযোগ, বদলি ও প্রভাব বিস্তার নিয়ে নানা প্রশ্ন দুই শিশুর নিরাপত্তা চেয়ে প্রবাসীর আকুতি: ভোলার বোরহানউদ্দিনে স্ত্রী উধাও, হত্যার হুমকির অভিযোগ সাভার উপজেলা ভাইস চেয়ারম্যান পদে দোয়া ও সমর্থন চান তমিজ উদ্দিন জিওব্যাগ কেটে খালি ব্যাগ চুরি: নাগেশ্বরীতে তীব্র নদীভাঙন আতঙ্ক বাগেরহাটের ফকিরহাট উপজেলা হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৭) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ভাণ্ডারিয়ায় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের সূচনা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা হোচলা গ্রামে বসতঘর থেকে সুজন শেখ (২৭) নামের এক ভ্যানচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

রাসেল শেখ সুমন

ফকিরহাট উপজেলা প্রতিনিধি

রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি তিনি আত্মহত্যা করেছে।

নিহত সুজন শেখ ফকিরহাট উপজেলা বাহিরদিয়া-মানসা ইউনিয়নের হোচলা গ্রামের মৃত শেখ আব্দুল হোসেনের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানান, রবিবার ভোররাতে স্ত্রী হোসনেআরা বেগম ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী সুজন শেখ ঘরের আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। আর ডাকচিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে থানা পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থলে আসেন। পরে মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করেন।

নিহতের স্ত্রী হোসনেআরা বেগম জানান, শনিবার তারা স্বামী-স্ত্রী ও সন্তান একসাথে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে ঘুম থেকে উঠে দেখেন তার স্বামী আত্মহত্যা করেছে। রাতের কোন এক সময় তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। তবে কি কারণে তিনি এ ঘটনা ঘটাতে পারে তা তিনি বলতে পারেননি।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd