• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুরমায় ওয়াগন ট্রেন না আসায় তীব্র তেল সংকট: চরম ভোগান্তিতে ট্যাংক লরি শ্রমিকরা

বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Reporter Name / ৩২ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

মাসুম বিল্লাহ,
পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
“করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ”এই প্রতিপাদ্যে নানা আয়োজনের মধ্য দিয়ে পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে সমবায়ীদের অংশগ্রহনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য সমবায় র‌্যালী বের হয়। র‌্যালীটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. হাসিবুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা সমবায় অফিসার মোঃ মঈনুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,সাবেক উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুর রব হাওলাদার, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ মলাদ জমাদ্দার,পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসিম মান্নান উৎপলা হাওলাদার,ভান্ডারিয়া উপজেলা শিক্ষক কর্মচারী কো- অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক টি এম মনোয়ার হোসেন পলাশ,উপজেলা মহিলা দলের সভাপতি পলি সুলতানা,পৌর যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রনি,গৌরীপুর পানি সম্পদ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এইচ এম জুয়েল, সমবায়ী মোঃ আবুল খায়ের খাম,সৈয়দা শাহনা ফরিদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে আশ্রয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ সহয়তার চেক বিতর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd