• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
মাগুরায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে উপজেলা পর্যায়ে সেমিনার ও পুরস্থার বিতরণ অনুষ্ঠান নওগাঁর পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ মাগুরা জেলায় মোহাম্মদপুর উপজেলায় ইট ভাটার পরিবেশ মন্ত্রণালয়ের আইন লঙ্ঘনের অভিযোগে তিনটির ভাটায় জরিমান কালিয়াকৈরে প্রিমিয়াম লীগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় কচাকাটায় সোনালী ব্যাংক পিএলসি শাখা বাস্তবায়নের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচী অনুষ্ঠিত বাঁশখালীতে বন্যার্তদের পাশে দাঁড়ানো সংগঠন ও মানবতার ফেরিওয়ালাদের সংবর্ধনা দেবে প্রবাসী মানব কল্যাণ ফাউন্ডেশন আসন্ন নাগেশ্বরী পৌরসভায় কে হচ্ছেন পরবর্তী মেয়র? নাগেশ্বরী অনলাইন প্রেস ক্লাবের উদ্যোগে জমজমাট ফুটবল ফাইনাল ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত

ফুলবাড়িয়ায় গণধর্ষণের অভিযোগ

Reporter Name / ৪৩৫ Time View
Update : শুক্রবার, ২৮ জুন, ২০২৪

স্টাফ রিপোর্টার(ফুলবাড়িয়া): ময়মনসিংহের ফুলবাড়িয়ার সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে এলাকায় গণধর্ষণের অভিযোগ করেছেন তালাকপ্রাপ্ত এক নারী। ধর্ষিতা মোছাঃ রহিমা খাতুন (২৫) নিজেই বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় মামলা করেন। মামলা নং- ২৫ তাং-২৫/০৬/২০২৪। ধর্ষিতা নারীর লিখিত অভিযোগ থেকে জানা যায়।

গত ২১ জুন সকাল অনুমান ৯ ঘটিকায় সন্তোষপুর বাবার বাড়ী হতে পূর্বের স্বামীর (তালাকপ্রাপ্ত) ঘরে তার মেয়েকে দেখার জন্য টাঙ্গাইল জেলার ঘাটাইল থানাধীন সাগরদিঘী গ্রামে যায়। সেখান থেকে অজ্ঞাতনামা অটোযোগে ফেরার সময় রাত অনুমান ১০ ঘটিকার সময় নিজ বাড়ী সংলগ্ন সন্তোষপুর রাবার বাগান তিন রাস্তার মোড়ে অটোগাড়ি থামিয়ে অটো চালককে অটোসহ বিদায় করে দেয়।

এরপর বাদীর মুখে গামছা প্যাচাইয়া জোর পূর্বক সন্তোষপুর রাবার বাগানের ভিতর নিয়া যায়। সেখানে বিবাদী মোঃ শরিফ (৩০), মোঃ শফিকুল ইসলাম ওরফে সফু (৪০), মোঃ আলমগীর মিয়া (৩০), মোঃ আলাল মিয়া (৩১) জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষনকারী ব্যতিত অন্যান্য বিবাদীরা বাদীর হাত, পা, মাথা ধরে রাখে।

২২জুন রাত অনুমান ৩ ঘটিকার সময় বিবাদীগণ বাদীকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। ধর্ষিতা অনেক কষ্টে তার আত্মীয় তাজু মিয়ার বাড়ীতে গেলে তারা বাদীর বাড়ীতে সংবাদ দিলে বাড়ীর লোকজন এসে বাদীকে বাড়ীতে নিয়ে যায়। উক্ত ঘটনায় ফুলবাড়িয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৯(৩) ধারায় মামলা রুজু হয়।

থানা অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ রাশেদুজ্জামান রাশেদ বলেন, ভিক্টিম বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd