• শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বুড়িচংয়ে পিকআপ ভর্তি ৫০০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার ৫ ‎স্বাধীন গণমাধ্যম তৈরি করতে চায় বিএনপি- প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি পবিত্র ঈদ উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সাংবাদিক রিয়াদুল ইসলাম জামাল তানোরে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়া স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী  ঈদের শুভেচ্ছা বার্তা বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত ফ্যাসিস্ট সরকারের আমলে মন্ত্রী থেকে পিয়ন পর্যন্ত সবাই দুর্নীতির সাথে জড়িত ছিল ——————– প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিসিএস ক্যাডার থেকে জাতীয় নেতা: রাজশাহী-১ আসনের এমপি অধ্যাপক মুজিবুর রহমান তানোরে প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে ধর্মপাশায় একজনের ১ লাখ টাকা জরিমানা

ফকিরহাটে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর পূজামন্ডপ পরিদর্শন

Reporter Name / ১৯৬ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার মোঃ হাফিজুর রহমান

প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বাগেরহাটের ফকিরহাট উপজেলার বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি স্ব স্ব মন্দির কমিটির সাথে মতবিনিময় করেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার মানসা কালী মন্দিরের দূর্গাপূজা মন্দির পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সহধর্মিনী ঈশিতা সরোয়েত মীম, বাগেরহাট জেলা প্রশাসক আহম্মেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার মো: আসাদুজ্জামান, মেজর মো: রফিকুল ইসলাম সোহেল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো: রাসেদুল ইসলাম রানা, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর, হিন্দু উপজেলা বৌদ্ধ ও খ্রীষ্টান কল্যান ফ্রন্টের সভাপতি ডা. শীবনাথ রায়,ু মন্দির কমিটির সভাপতি রবীন্দ্রনাথ হালদার বাটুল, সাধারন সম্পাদক বাবলু কুমার আশসহ বিভিন্ন কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল (অব) আব্দুল হাফিজ বলেন, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর শান্তিপূর্নভাবে সম্পন্নের জন্য আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। স্থানীয়দের সহযোগিতা থাকলে কোন অপ্রীতিকর ঘটার সম্ভবনা থাকবে না।

তিনি আরো বলেন, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে হিন্দু সস্প্রদায়ের সবচেয়ে ধর্মীয় বড় শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। প্রতিটি মন্ডপে মন্ডপে সুষ্ঠুভাবে দুর্গাপূজা সম্পন্ন করতে পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা কড়া নজরদারী রেখেছে। এছাড়াও সেনাবাহিনী টহলে রয়েছে। নিরাপদে শান্তিপূর্ণভাবে আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd