• শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১০:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ ​দৌলতখানে বিএনপি কার্যালয়ে হামলা: ২ সমর্থক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে রাজশাহীতে নির্মাণাধীন তিন ফ্লাইওভার পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন ভাণ্ডারিয়ায় গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিশ্বায়নের যুগে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’ নাগেশ্বরীতে পিপিআর রোগের টিকাদান কর্মসূচির উদ্বোধন নাগেশ্বরীতে ‘নির্মল বায়ু ও পরিবেশ রক্ষা মঞ্চ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু ‎ছাত্রলীগ নেতাকে থানা থেকে ছাড়াতে বিএনপি নেতা মিন্টুর তদবির ২৫ বছর ধরে মেধার সন্ধানে মুকুন্দপুরের প্রাক্তন শিক্ষার্থীরা, ৩১ অক্টোবর মেধাবৃত্তি পরীক্ষা নাগেশ্বরীতে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হোসাইনের পাশে সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন কচাকাটায় ৯৪ পিস ভারতীয় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

বুড়িচংয়ে শিক্ষকদের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল-২০২৬ অনুষ্ঠিত

Reporter Name / ৪২৮ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বুড়িচং (কুমিল্লা):
পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০২৬ সালের ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন বুড়িচং উপজেলা-এর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ভ্রাতৃত্ব, সৌহার্দ্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদরাসা পর্যায়ের অসংখ্য শিক্ষক অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব কবির আহমেদ। তিনি বলেন, “রমজান আমাদের আত্মশুদ্ধি ও সংযমের শিক্ষা দেয়। শিক্ষকদের মধ্যে এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ক সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।”

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়, পূর্ণমতি মনসুর আহমদ উচ্চ বিদ্যালয়, লড়িবাগ উচ্চ বিদ্যালয়, আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়, পূর্বহুড়া উচ্চ বিদ্যালয়, শ্রীমন্তপুর এম.এ. সাত্তার উচ্চ বিদ্যালয়, হাজী ফজর আলী উচ্চ বিদ্যালয়, খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন বাকশিমূল উচ্চ বিদ্যালয়ের জনাব সফিকুল ইসলাম, বুড়িচং আনন্দ পাইলট স্কুল অ্যান্ড কলেজের জনাব আবদুল কাদের ও জনাব মোঃ ইসমাইল হোসেন, ব্রিটানিয়া ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মারুফ স্যার, বড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রেজাউল হক সাকিল, জগতপুর এ.ডি.এইচ ফাজিল মাদরাসার প্রভাষক মোঃ জামাল হোসেন, ফজলুর রহমান মেমোরিয়াল কলেজের প্রভাষকবৃন্দসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন বাকশীমূল সুন্নীয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার আরবি প্রভাষক মাওলানা কাজী মুহাম্মদ আল ইমরান। তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।

আয়োজক শিক্ষকবৃন্দ জানান, ভবিষ্যতেও শিক্ষকদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। ইফতার ও দোয়া মাহফিলটি ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য মিলনমেলা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd