রাসেল শেখ সুমন
ফকিরহাট উপজেলা প্রতিনিধি
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রত্যয়কে সামনে রেখে (১৬ সেপ্টেম্বর ২০২৬) শুক্রবার বিকাল চারটায় বাগেরহাটের ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরে ফকিরহাট পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (PFG)-এর আয়োজনে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর মাল্টি-স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS) প্রকল্পের আওতায় এবং এফসিডিওর আর্থিক সহায়তায় এ আয়োজন বাস্তবায়িত হয়।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পিএফজি সদস্য কাজী মইন উদ্দিন মেরুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফকিরহাট কেন্দ্রীয় কালীমন্দিরের সভাপতি বাবু শিশির কুমার দাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফকিরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রোকনুজ জামান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
পিএফজি কো-অর্ডিনেটর বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ,
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও পিএফজি অ্যাম্বাসেডর সাহেদুর রহমান জোহা, কেন্দ্রীয় কালীমন্দিরের সাধারণ সম্পাদক বাবু গোবিন্দ কুণ্ডু,বাবু মুরারী মোহন পাল বিএনপি নেতা মোড়ল কামরুজ্জামান, উপজেলা যুবদলের সদস্যসচিব লায়ন দেলোয়ার হোসেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী ও পিএফজি অ্যাম্বাসেডর কলিনা ইসলাম,
সাংবাদিক সৈয়দ জালিস মাহমুদ,
ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ আসাদুজ্জামান পলাশ, ছাত্রদলের সাবেক সদস্যসচিব ও ইয়ুথ পিস অ্যাম্বাসেডর গ্রুপের কো-অর্ডিনেটর শেখ সাবিতুল ইসলাম সাগর, রাদিয়া জামান রিয়া, শামীমা আক্তার শর্মীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো. রোকনুজ জামান বলেন, “বাংলাদেশ ঐতিহাসিকভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। নিজেদের স্বার্থে যেন আমরা সেই সম্প্রীতি নষ্ট না করি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব ও অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।” তিনি আরও বলেন, দ্য হাঙ্গার প্রজেক্টের এ উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। আসন্ন শারদীয় দুর্গাপূজা আনন্দমুখর ও নিরাপদে উদযাপনে উপজেলা প্রশাসনের পাশাপাশি পিএফজি সদস্যদেরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
সভাপতির স্বাগত বক্তব্যে বাবু শিশির কুমার দাস ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন এবং সব সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ঐক্য জোরদারে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
পিএফজি কো-অর্ডিনেটর শেখ ইফতেখার আহমেদ পলাশ তাঁর বক্তব্যে বলেন, ফকিরহাটে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সব ধর্ম ও মতের মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা বাড়াতে হবে। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন থাকার পাশাপাশি যেকোনো বিভেদ নিরসনে পিএফজির সদস্যদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা, গুজব প্রতিরোধ এবং সব সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য জোরদারের আহ্বান জানানো হয়