• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
সিলেটে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তাণ্ডব: জশনে জুলুসকে ‘রাজনৈতিক রং’দেওয়ার প্রতিবাদ ,জুলকারনাইন সায়েরের প্রতিবেদনকে ‘ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ আখ্যা দেশে ফিরছেন মির্জা আব্বাস সংসদ ভবনের সামনে ছিনতাইকালে শিক্ষিকা নিহ/তের ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ২ আগামী ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন প্রস্তুত হচ্ছে, জেলে-বনজীবী ও পর্যটন ব্যবসায়ীরা তানোরে জমিতে পানি নিতে গিয়ে নিখোঁজ, একদিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার দণ্ডপ্রাপ্ত ও চাকরিচ্যুত কর্মচারী কীভাবে তিতাস গ্যাসের সিবিএতে সহ-সভাপতি? নাগেশ্বরীতে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকের বার্তা নাগেশ্বরীতে ক্যাসিনো/জুয়ারি ১৯জন গ্রেফতার ৯জনের কারাদণ্ড রাজশাহীতে সড়ক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিতে চালক-মালিকদের সচেতনতামূলক কর্মশালা

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর বার্তা দিলেন গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

মো: মাসুম বিল্লাহ, পিরোজপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় অনুষ্ঠানের নামে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে অনুদান, চাঁদা দাবি, চাঁদা আদায় কিংবা অর্থ সংগ্রহ সম্পূর্ণ নিষিদ্ধ বলে সুস্পষ্ট বার্তা দিয়েছেন পিরোজপুর-২ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, এমপি।
তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে হুঁশিয়ারি দিয়ে বলেন,দলের নাম ও পরিচয় ব্যবহার করে কেউ চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করলে অভিযোগ ও প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার পাশাপাশি আইনের আওতায় আনা হবে।
প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর আরও বলেন,দলীয় পরিচয় ব্যবহার করে কেউ কোনো প্রকার চাঁদাবাজি, সুবিধাবাদী কর্মকাণ্ড, ব্যক্তিস্বার্থ হাসিল কিংবা দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দেন।
দলের শৃঙ্খলা, নীতি ও ভাবমূর্তি রক্ষায় সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd