• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
তানোর উপজেলার সিধাইড়ে মাদকমুক্ত সমাজ গড়তে—নাইট কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন দৈনিক বাংলাদেশ সমাচারের নাগেশ্বরী মাল্টিমিডিয়া স্টাফ রিপোর্টার হলেন মাও. রিয়াজুল ইসলাম রুহী নাগেশ্বরী অনলাইন প্রেসক্লাবের সংবাদ প্রকাশের পর ৮০ বছরের বৃদ্ধ মানুল্লার পাশে সমাজসেবা অফিসার ভান্ডারিয়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সমাপনী ও পুরস্কার বিতরণ পিরোজপুরে বিএমজিটিএ ‘র ৫১ সদস্যের জেলা কমিটি পুনর্গঠন,সভাপতি পলাশ ও সম্পাদক মিজান স্মৃতিসৌধের সামনে যাত্রীবেশে সাড়ে ৮ লাখ টাকার স্বর্ণালংকার ছিনতাই, গ্রেপ্তার ১ আশুলিয়ায় ছাত্র-জনতাকে পুড়িয়ে হত্যার সেই ভ্যান উদ্ধার,‘জুলাই জাদুঘরে’ সংরক্ষণের দাবি নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই সিলেটে মসজিদ ও ঈদগাহের জায়গা নিয়ে সংঘর্ষ: যুবক নি/হ;ত ১ দৈনিক স্বদেশ বিচিত্রায় কুড়িগ্রামের তিন প্রতিনিধি নিয়োগ

নাগেশ্বরীতে ৮০ বছরের মানুল্লার মানবেতর জীবন, দেখার যেন কেউ নেই

Reporter Name / ২৭ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের দিঘীরপার গ্রামে দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছেন ৮০ বছর বয়সী অসহায় বৃদ্ধ মানুল্লা। তিনি মৃত মান্দু ফকিরের ছেলে।

স্ত্রী-সন্তানহীন মানুল্লা বয়সের ভারে নুয়ে পড়েছেন। অসুস্থতা ও কর্মক্ষমতা হারানোর কারণে অন্যের সহায়তা ছাড়া চলাফেরা করাও তার জন্য কঠিন হয়ে পড়েছে। নিজের কোনো জায়গা-জমি না থাকায় অন্যের জায়গায় একটি জরাজীর্ণ ঘরে দীর্ঘদিন ধরে বসবাস করছেন তিনি।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ বছর ধরে একইভাবে কষ্টের জীবন কাটাচ্ছেন মানুল্লা। তার কোনো নিয়মিত আয়ের উৎস নেই। স্থানীয়দের দাবি, তিনি এখনো বয়স্ক ভাতাসহ কোনো সরকারি ভাতা বা নিয়মিত সরকারি সহায়তা পাচ্ছেন না। মানুষের দেওয়া সামান্য সাহায্য-সহযোগিতায় কোনো রকমে চলে তার জীবন। অনেক সময় পর্যাপ্ত খাবারও জোটে না বলে জানান স্থানীয়রা।

জরাজীর্ণ ঘরটিতেই তার রান্না, খাওয়া ও ঘুম। বৃষ্টি হলে ঘরের ভেতর পানি পড়ে। শীত মৌসুমেও প্রয়োজনীয় উষ্ণতার ব্যবস্থা করতে পারেন না তিনি। বয়সজনিত অসুস্থতার পাশাপাশি খাবার ও চিকিৎসার খরচ জোগাড় করাও তার জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মানুল্লার এমন দুর্দশার কথা জানতে পেরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও সহানুভূতির সৃষ্টি হয়েছে। এলাকাবাসী তার জন্য নিয়মিত খাদ্য সহায়তা, চিকিৎসা ও আর্থিক সহযোগিতার পাশাপাশি একটি নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।

এলাকাবাসী আরও জানান, দীর্ঘদিন ধরে তিনি অসহায় অবস্থায় থাকলেও তার জীবনযাপনের বিষয়ে কার্যকর সরকারি সহায়তা পৌঁছায়নি। তাই স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সুদৃষ্টি কামনা করেছেন তারা।

অসহায় বৃদ্ধ মানুল্লার বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে তার সরকারি ভাতা পাওয়ার যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা এবং নিরাপদ বাসস্থানের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd