• সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে দুর্গাপূজার প্রতিমা তৈরির স্থান পরিদর্শনে পুলিশ প্রশাসন বাগেরহাটের মোল্লাহাটে শি/শু/র গ/লা কে/টে হ/ত্যা/র অভিযোগ সায়েন্সল্যাবে ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, উত্তেজনা জমজমাট ফাইনালে বালাটারী ফুটবল টুর্নামেন্ট, খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ নাতির ভিটা জামে মসজিদ উন্নয়নে ১০ বস্তা সিমেন্ট দিলেন হাজী সোহেল নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার

Reporter Name / ৩৯ Time View
Update : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরী থানায় অনুষ্ঠিত সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার জনাব খন্দকার ফজলে রাব্বি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) নাগেশ্বরী থানায় আয়োজিত সাপ্তাহিক চৌকিদারি হাজিরা অনুষ্ঠানে পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি চৌকিদারদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মোঃ গোলাম মোর্শেদ এবং নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এনামুল হক প্রধান।

সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং পুলিশের সঙ্গে চৌকিদারদের সমন্বয় আরও জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি দায়িত্ব পালনের ক্ষেত্রে চৌকিদারদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ ও স্থানীয় পর্যায়ের দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নাগেশ্বরী থানার পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট চৌকিদাররা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd