• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

নলছিটিতে শহীদ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

Reporter Name / ২৮৭ Time View
Update : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোটারঃ মোঃ জাফর হোসেন

নলছিটি, ২১ ডিসেম্বর ২০২৫: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদীর রুহের মাগফিরাত কামনায় নলছিটিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ মাহফিলের আয়োজক ছিল নলছিটি উপজেলা ছাত্রদল।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ স্থানীয় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী বাংলাদেশ, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা। এছাড়া উপজেলার সকল মসজিদের পেশ ইমামগণ উপস্থিত হয়ে দোয়ায় অংশগ্রহণ করেন। মাহফিলে শহীদ ওসমান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অংশগ্রহণকারীরা তার ত্যাগ ও সাহসিকতার কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। সকল বক্তারা এ ১৮ ডিসেম্বর কে স্মরণীয় করে রাখার জন্য প্রস্তাব করেন।
শহীদ ওসমান বিন হাদী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার খাসমহল এলাকার সন্তান। গত ১২ ডিসেম্বর ঢাকায় নির্বাচনী প্রচারণার সময় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সারাদেশে শোকের ছায়া নেমে আসে এবং রাষ্ট্রীয় শোক পালন করা হয়।
এ ধরনের দোয়া মাহফিল দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে, যা শহীদ ওসমান হাদীর প্রতি জাতির শ্রদ্ধা ও ভালোবাসার প্রতিফলন। নলছিটির এ মাহফিলে অংশগ্রহণকারীরা তার হত্যাকারীদের দ্রুত বিচারের দাবিও জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd