• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক এআই দিয়ে ছবি বানিয়ে জেলা যুবদলের সভাপতি মকসুদের বিরুদ্ধে অপপ্রচার! তরুণীর সিঁথিতে সিঁদুর দিতে চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ ‎আশুলিয়ায় মাদক ব্যবসায় রাজি না হওয়ায় যুবককে পিটিয়ে টাকা ও মোবাইল ছিনতাই; ৮জনের বিরুদ্ধে অভিযোগ ‎ মগবাজারে আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে মার্কেট, কার্যকর হচ্ছে আগের সময়সূচি নাগেশ্বরী পীরবাড়ী যুব সমাজের ‘আল-খিদমাহ্ ফাউন্ডেশন’-এর উদ্যোগে মসজিদে মুর্দা মশারি বিতরণ আজ যমুনা ফিউচার পার্কে জেমস-হাসানের রক কনসার্ট, থাকছে পাঁচ ব্যান্ড পার্বত্য চট্টগ্রাম কোনো আলাদা রাষ্ট্র নয়, এটি পুরো বাংলাদেশের বুড়িচংয়ে উষার উদ্যোগে মিনি ম্যারাথন অনুষ্ঠিত, অংশ নেন দুই শতাধিক মানুষ

নলছিটিতে পুলিশের অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক

Reporter Name / ২১ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

মোঃ জাফর হোসেন নলছিটি, ঝালকাঠি

দপদপিয়া বকুলতলা এলাকায় ওসি তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে বিশেষ অভিযান।

ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া বকুলতলা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ৯৫৩ পিস ইয়াবাসহ মোঃ রাজিব সিকদার (৩৮) নামে এক যুবককে আটক করা হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুজ্জামান সোহাগের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে পুলিশের এসআই রুম্মান ও এএসআই জসিমসহ থানা পুলিশের একটি দল অংশ নেয়।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে দপদপিয়া এলাকার বাসিন্দা মৃত আমির আলী সিকদারের ছেলে রাজিব সিকদারকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তাঁর কাছ থেকে ৯৫৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক রাজিব সিকদারকে উদ্ধার করা ইয়াবাসহ নলছিটি থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd