কিউ,এ,এম আহসানুল হক লড্ডন,ব্যুরো চিফ, খুলনা জেলা।
দৈনিক যুগান্তর বাংলাদেশ
খুলনা ০৫ আসনের সংসদ সদস্য আলি আসগার লবি বলেন, দেশ আমাদের সবার। এখানে হিন্দু-মুসলিম সবাই সমান। ধর্মীয় ভিত্তিতে এখানে কাউকে আলাদা করা যাবেনা। আসন্ন শারোদীয় দূর্গোৎসব যাতে নির্বিঘ্নে পালন করতে পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবাইকে সজাগ থাকতে হবে।পাশাপাশি দলীয় নেতা কর্মীরাও দ্বায়িত্ব পালন করবে। পূজা উপলক্ষে পতিত সরকার বা বিরোধী দলের কেউ যাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে না পারে সে ব্যাপারে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর থাকতে হবে। তবে আমরা কাউকে পূর্বের মত অহেতুক হয়রানি করতে চাইনা। আর মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ক্ষেত্রে কোন ছাড় দেয়া যাবে না। এসময় ফুলতলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির জন্য ফুলতলা থানায় একটি পিকআপ ভ্যান দেয়ার ঘোষণা দেন।
শনিবার বেলা ১টায় শহীদ হাবিবুর রহমান মিলনায়তনে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইউএনও সূচি রানী সাহার সভাপতিত্বে অনুপম মিত্রের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আরিফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ আবুল বাশার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ সেলিম সরদার, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, যুগ্ন আহ্বায়ক এনামুল হোসেন পারভেজ, ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, শরীফ মুহাম্মাদ ভুঁইয়া শিপলু, উপজেলা ইঞ্জিনিয়ার মোঃ আরাফাত রহমান, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অজয় কুমার চক্রবর্তী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন, ওসি মোঃ মারগুব তৌহিদ, আবুল বাশার, ফায়ার সার্ভিস কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী জাফর উদ্দিন, প্রেসক্লাব ফুলতলার সভাপতি তাপস কুমার বিশ্বাস, সেক্রেটারী শেখ মনিরুজ্জামান, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ জাহাঙ্গীর আলম, পূজা উদযাপন সদস্য সচিব রনজিৎ বোস, (অবঃ) অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তী, বিএনপি নেতা আহসানুল হক লন্ডন, মোঃ আতাউর রহমান, আনোয়ার হোসেন বাবু, মোতাহার হোসেন কিরণ, আতিয়ার রহমান আকুঞ্জী প্রমুখ। এর পূর্বে এমপি আলি আসার লবি আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন। পরে পায়গ্রাম কসবায় লায়ন্স ক্লাব আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন, অসহায় মহিলাকে ঘর, সেলাই মেশিন, ফুড ভ্যান, হাসপাতাল বেড, কম্পিউটার প্রশিক্ষণ সার্টিফিকেট, হুইল চেয়ার প্রদান ও ফুড আইটেম বিতরণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে লায়ন ক্লাবের বিভিন্ন কর্মকর্তাসহ ইউএনও সূচি রানী সাহা, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ জেসমিন আরা, ওসি মোঃ মারগুব তৌহিদ, ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশারসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।