• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

দৌলতখানে নিখোঁজ শিশুর লা-শ খালে উদ্ধার

Reporter Name / ৩৩১ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

মো. মাকছুদুর রহমান পাটোয়ারি

দৌলতখান ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখান উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর শাহিন নামের এক শিশুর লাশ খাল থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সুবেদার মোড় এলাকার ডগের খালের চরে তার মৃতদেহটি পাওয়া যায়।

নিহত শাহিন (১০) দৌলতখান পৌরসভার ১নং ওয়ার্ডের পাতার খাল মাছঘাট এলাকার বাসিন্দা। তার বাবা মৃত নয়ন ও মা বিবি কুলসুম ঢাকায় বাসাবাড়িতে কাজ করেন। শাহিন নানীর বাড়িতে থাকতেন।

শাহিনের নানি রেনু বেগম জানান, বুধবার বিকেলে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শাহিন। সন্ধ্যা পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে মাইকিং করে শিশুটির সন্ধান চাওয়া হয়। তবে পরদিন দুপুরে মেঘনা নদীর তীর সংলগ্ন ডগের খালের চরে তার মৃতদেহ ভেসে ওঠে। বিকেলে তাকে দাফন করা হয়।

দৌলতখান থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে থানায় একটি অপমৃত্যুর ডায়েরি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd