নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২১ জুলাই: দেশের গণমাধ্যম অঙ্গনের সুপরিচিত ব্যক্তিত্ব এবং দৈনিক যুগান্তর বাংলাদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব রিয়াদুল ইসলাম জামাল-কে দৈনিক জনতার মতামত পত্রিকার উপদেষ্টা হিসেবে আগামী এক (০১) বছরের জন্য মনোনীত করা হয়েছে।
দৈনিক জনতার মতামতের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার স্বাক্ষরিত এক মনোনয়নপত্রে এ তথ্য জানানো হয়। মনোনয়নপত্র অনুযায়ী, প্রকাশের তারিখ থেকে এ মনোনয়ন কার্যকর হবে এবং পরবর্তী এক বছর পর্যন্ত বহাল থাকবে।
জানা যায়, সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে জনাব রিয়াদুল ইসলাম জামাল দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সম্পাদক ও প্রকাশক হিসেবে সংবাদপত্র পরিচালনা, পেশাদার সাংবাদিকতা চর্চা, নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব গণমাধ্যম অঙ্গনে প্রশংসিত। তাঁর এই অভিজ্ঞতা ও দূরদর্শী নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে দৈনিক জনতার মতামতের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।
দৈনিক জনতার মতামত কর্তৃপক্ষ জানিয়েছে, উপদেষ্টা হিসেবে জনাব রিয়াদুল ইসলাম জামাল পত্রিকার সম্পাদকীয় নীতিমালা প্রণয়ন, সংবাদ পরিবেশনের মানোন্নয়ন, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে দিকনির্দেশনা প্রদান এবং আধুনিক, বস্তুনিষ্ঠ ও জনমুখী সাংবাদিকতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ পরামর্শ ও সহযোগিতা প্রদান করবেন।
এ প্রসঙ্গে দৈনিক জনতার মতামতের সম্পাদক ও প্রকাশক মোঃ শাহজাহান বাশার বলেন, রিয়াদুল ইসলাম জামাল একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ গণমাধ্যম ব্যক্তিত্ব এবং আমার দীর্ঘদিনের সহযোদ্ধা। তাঁর দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাদার দৃষ্টিভঙ্গি আমাদের পত্রিকার অগ্রযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। তাঁর মূল্যবান পরামর্শ ও সহযোগিতার মাধ্যমে দৈনিক জনতার মতামত আরও সমৃদ্ধ, গ্রহণযোগ্য এবং পাঠকনন্দিত গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত হবে।
নবনিযুক্ত উপদেষ্টা হিসেবে মনোনীত হওয়ায় জনাব রিয়াদুল ইসলাম জামালকে দৈনিক জনতার মতামত পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংবাদিকতা ও গণমাধ্যমে অব্যাহত সাফল্য কামনা করা হয়েছে।
দৈনিক জনতার মতামত কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, তাঁর অভিজ্ঞতা, দিকনির্দেশনা ও গঠনমূলক পরামর্শ পত্রিকাটির সম্পাদকীয় মানোন্নয়ন, পাঠক আস্থা বৃদ্ধি এবং দেশব্যাপী কার্যক্রম সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এ মনোনয়নের মাধ্যমে দৈনিক জনতার মতামত আরও শক্তিশালী, আধুনিক এবং দায়িত্বশীল গণমাধ্যম হিসেবে এগিয়ে যাওয়ার পথে নতুন এক মাইলফলক অর্জন করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।