• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কুমিল্লার বিভিন্ন উপজেলায় অর্ধশতাধিক পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ বিয়ের আগের দিন বর সৌমিকের মৃ/ত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ পরিবারের বেলকুচিতে রাস্তার পাশে তালগাছের চারা ও বীজ রোপণ কার্যক্রমের উদ্বোধন – পোরশায় পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে দস্যুতা, ২৪ ঘণ্টায় দুই আন্তজেলা ডাকাত গ্রেপ্তার মাগুরায় দুই দফায় ৩২ হাজার ইয়াবা উদ্ধার, মাদক কারবারের নেপথ্যে কারা? বীরগঞ্জে মাদকবিরোধী গণসমাবেশ: মাদক নির্মূলে কঠোর হুঁশিয়ারি এমপি মনজুরুল ইসলামের সাতক্ষীরায় জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ ও শিক্ষা বৈঠক অনুষ্ঠিত সান্তাহারে তিন শতাধিক বিএনপির কারা নির্যাতিত নেতা-কর্মীদের বিশাল সংবর্ধনা প্রদান

দক্ষিণ সুরমায় ছাত্রলীগ নেতা জুবায়ের আটক

Reporter Name / ২৬০ Time View
Update : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

আহমেদ আকবর

সিলেট

ছাত্রদলের অভিযান শেষে পুলিশে হস্তান্তর সিলেটের দক্ষিণ সুরমায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের স্থানীয় নেতা জুবায়েরকে আটক করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা।

পরবর্তীতে আইনি প্রক্রিয়া অনুসরণের জন্য তাকে দক্ষিণ সুরমা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ সুরমা উপজেলা ও স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা একজোট হয়ে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে সরাসরি উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা ও সদস্য সচিব মুশতাক আহমেদ, ছাত্রদল নেতা জুমমান, ইরফান ইফাজ এবং আবদুস সামাদসহ সংগঠনের অন্যান্য প্রথম সারির নেতৃবৃন্দ।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা জুবায়েরের অবস্থানের খবর পেয়ে ছাত্রদলের এই টিমটি তাকে সফলভাবে আটক করে। আটক করার পর ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা কোনো ধরনের আইন নিজের হাতে তুলে নেননি।

বরং দলীয় সিনিয়র নেতৃবৃন্দের পরামর্শ ও নির্দেশনায় তাৎক্ষণিকভাবে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মহোদয়ের সাথে যোগাযোগ করা হয়।যোগাযোগের পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছালে ছাত্রদল নেতৃবৃন্দ নিয়মতান্ত্রিকভাবে জুবায়েরকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন। দক্ষিণ সুরমা থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এই ঘটনার পর স্থানীয় ছাত্রদল নেতারা জানান, এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খলা কিংবা অপরাধমূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না। যেকোনো অপরাধী বা ফ্যাসিবাদের দোসরদের চিহ্নিত করে মব জাস্টিস না করে সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd