দক্ষিণ সুরমা সিলেট
আহমেদ আকবর
২৩/০৬/২০২৬ খ্রি. রাত আনুমানিক ০০.৫০ ঘটিকায় এসআই (নিঃ) পংকজ কুমার সাহা সঙ্গীয় অফিসার এএসআই (নিঃ) অরুন চন্দ্র কৈরী, এএসআই (নিঃ) মো: রেজাউল হাসান, এএসআই (নিঃ) আব্দুস সালাম, এএসআই (নিঃ) জুবায়ের হোসেন ও ফোর্স দক্ষিণ সুরমা থানাধীন চন্ডীপুল পয়েন্ট হতে সুলতানপুর গামী রোডে পিরোজপুর আবাসিক এলাকায় জামিয়া ইসলামিয়া জান্নাতুর রহমত মাদ্রাসার উত্তর দিকে কাচা রাস্তার সামনে অভিযান পরিচালনাকালে একটি পিকআপের কাছে পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে কতিপয় মাদক ব্যবসায়ী কৌশলে হাওড়ের দিকে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ লোকমান হোসেন (৩০), পিতা-মৃত আব্দুল মালেক মিয়া, মাতা-খোদেজা খাতুন, সাং-দক্ষিণ বেজুড়া, থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ‘কে পিকআপসহ আটক করা হয়।
উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে পিকআপ গাড়ী, যার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৪-৫৬৩৩ এর বডির নিচের অংশে বিশেষ কৌশলে তৈরীকৃত বক্সের মধ্যে রক্ষিত অবস্থায় খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো ২৪ (চব্বিশ) কেজি গাঁজা, যার সর্বমোট আনুমানিক মূল্য ৪,৮০,০০০/-(চার লক্ষ আশি হাজার) টাকা উদ্ধার করতঃ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
উক্ত ঘটনার বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫, তারিখ-২৩/০৬/২০২৬খ্রি, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) টেবিল এর ১৯(খ)/৪১ রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।