• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
আজ শুভ জন্মদিন সাংবাদিক মোঃ মাছুম বিল্লাহ ফিফা বিশ্বকাপ ঘিরে ঢাবিতে কড়া নিরাপত্তা, বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা ভান্ডারিয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ শুরু ডিভোর্সের এক বছর পর সাবেক স্বামীর হামলার অভিযোগ, প্রাণনাশের হুমকি তানোর থানায় অভিযোগ দায়ের ​দৌলতখানে ওমান প্রবাসীকে মানবপাচার মামলায় ফাঁসের অভিযোগ, ৫ লাখ টাকা দাবি নেইমারকে নিয়ে আরও বড় সুখবর দিলেন আনচেলত্তি দক্ষিণ সুরমা থানা পুলিশের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ ০১ (এক) জন গ্রেফতার বেজরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ নিয়োগ ও আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদীয়া হাউজিংয়ে নির্মাণাধীন প্রকল্পের পাশে সড়ক ধস, দোকান মাটির নিচে চাঁদাবাজির অভিযোগ না.গঞ্জের এমপি মান্নানের ছেলে ডিবি হেফাজতে

​দৌলতখানে ওমান প্রবাসীকে মানবপাচার মামলায় ফাঁসের অভিযোগ, ৫ লাখ টাকা দাবি

Reporter Name / ৩১ Time View
Update : বুধবার, ২৪ জুন, ২০২৬

মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
​জেলা প্রতিনিধি ভোলা

ভোলার দৌলতখানে এক ওমান প্রবাসী ও তার অসহায় পরিবারকে মিথ্যা মানবপাচার মামলায় ফাঁসিয়ে হয়রানি এবং বিপুল অঙ্কের টাকা দাবির অভিযোগ উঠেছে। উপজেলার চরপাতা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বকশী হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। বর্তমানে চরম আতঙ্ক ও সামাজিক ও হেয় প্রতিপন্ন হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছে ভুক্তভোগী পরিবারটি।
​ভুক্তভোগী আলাউদ্দিন হাওলাদার জানান, তার ছেলে পারভেজ দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত। প্রতিবেশী আইয়ুব আলী ও তার জামাতা ডালিমের বিশেষ অনুরোধে ২০২৩ সালে পারভেজের সহযোগিতায় আইয়ুব আলীর ছেলে সবুজকে ওমানে নেওয়া হয়।
​সেখানে যাওয়ার কয়েক মাস পর সবুজ একটি ভালো চাকরি পান। কিন্তু এরপরই ঘটে বিপত্তি। সবুজ কাউকে কিছু না জানিয়ে কর্মস্থল থেকে আত্মগোপন করেন। অভিযোগ উঠেছে, আত্মগোপনে থেকেই সবুজ তার বাবার মাধ্যমে পারভেজের পরিবারের ওপর অনৈতিকভাবে আর্থিক সুবিধা আদায়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকেন।
​এরই ধারাবাহিকতায় সবুজকে ‘নিখোঁজ’ দাবি করে তার বাবা আইয়ুব আলী ভোলা মানবপাচার অপরাধ ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করেন। মামলায় ওমান প্রবাসী পারভেজ ও তার বাবা আলাউদ্দিন হাওলাদারকে আসামি করা হয়। মামলা তুলে নেওয়া এবং বিষয়টি রফাদফা করার জন্য আমাদের কাছে ৫ লাখ টাকা দাবি করা হচ্ছে। এই মিথ্যা মামলা আর মানসিক চাপে আমি এখন শয্যাশায়ী। আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু ও সঠিক বিচার চাই। আলাউদ্দিন হাওলাদার, ভুক্তভোগী পিতা
​এদিকে ওমান থেকে মোবাইল ফোনে পারভেজ জানান, তিনি নিজ উদ্যোগে সবুজকে খুঁজে বের করেছেন। সবুজ যে বহাল তবিয়তে আছেন, তার প্রমাণস্বরূপ একটি ভিডিও ধারণ করে দেশে তার পরিবারের কাছে পাঠিয়েছেন। এমনকি সবুজকে তার পরিবারের সঙ্গে ভিডিও কলেও কথা বলিয়ে দেওয়া হয়েছে।
​পারভেজ বলেন, সবুজ আত্মগোপনে থাকা অবস্থাতেও দেশে তার পরিবারের কাছে টাকা পাঠিয়েছে। সবকিছু জানার পরও শুধু আমাদের কাছ থেকে ৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই পরিকল্পিত ও সাজানো মামলা করা হয়েছে।
​মিথ্যা মামলার বিষয়টি অস্বীকার করলেও ছেলে জীবিত এবং যোগাযোগে আছেন—তা স্বীকার করেছেন সবুজের বাবা আইয়ুব আলী। তিনি বলেন, আমার ছেলের সাথে আমাদের নিয়মিত কথা হচ্ছে। তবে আলাউদ্দিন ও তার ছেলে পারভেজ আমাদের বিভিন্নভাবে হয়রানি করায় আমি এই মামলা করেছি।
​এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, “আদালতের নির্দেশে মামলাটি তদন্তাধীন রয়েছে। ভিকটিমকে আনুষ্ঠানিকভাবে উদ্ধারের (আইনি প্রক্রিয়ায় নিশ্চিত করা) চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষেই পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মোঃ মাকছুদুর রহমান পাটোয়ারী
জেলা প্রতিনিধি ভোলা
০১৬১৬৬৬৭৪৯৬


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd