• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

তানোরে সুশিক্ষিত প্রজন্মই পারে দুর্নীতিমুক্ত দেশ গড়তে”যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা

Reporter Name / ৩৮৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

হামিদুর রহমান,

তানোর রাজশাহী প্রতিনিধি:

আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে, যাতে তারা আগামী দিনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে পারে”— এমনই প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা।

আজ (২৩ অক্টোবর) বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর তানোর উপজেলায় এসে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকগণের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান। যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা বলেন, শিক্ষকরাই জাতি গঠনের কারিগর। আপনারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সুশিক্ষায় শিক্ষিত হবে। শিক্ষার আলো শুধু বইয়ের জ্ঞান নয়, নৈতিকতা, সততা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের দীক্ষাও দিতে হবে। তাহলেই আমরা দুর্নীতিমুক্ত একটি সোনার বাংলাদেশ গড়তে পারব। তিনি আরও বলেন, “শিক্ষার মানোন্নয়নে সরকারের নানা পদক্ষেপ চলমান রয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রশাসনিক স্বচ্ছতা, শিক্ষার্থীদের উপস্থিতি এবং শিক্ষকদের আন্তরিকতা নিশ্চিত করতে হবে। সভায় বক্তব্য দেওয়ার আগে তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণের মতামত ও সমস্যাগুলো মনোযোগসহকারে শোনেন এবং তাদের পরামর্শের ভিত্তিতে ভবিষ্যৎ করণীয় দিক নির্দেশনা প্রদান করেন।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক।
এছাড়াও উপস্থিত ছিলেন— তানোর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ, বিএমডিএ’র উপ-সহকারী প্রকৌশলী জামিনুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ওয়াজেদ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুজ্জামান।
উল্লেখ্য, মনিরুজ্জামান ভূঁঞা ২০১৪ সালে তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কর্মরত অবস্থায় তাঁর উন্নয়নমূলক কার্যক্রম, মানবিক উদ্যোগ ও প্রশাসনিক দক্ষতা আজও তানোরবাসীর স্মৃতিতে গেঁথে আছে। তানোরে তাঁর পুনরাগমনকে কেন্দ্র করে শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সভা শেষে তিনি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। তানোর উপজেলা পরিষদ মিলনায়তনে শিক্ষক সমাজের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব মনিরুজ্জামান ভূঁঞা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd