• রবিবার, ২৪ মে ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
শত বছরের ঐতিহ্য, নেই কোনো খাজনা ভাণ্ডারিয়ার পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বস্তি সিলেটের রেললাইনের পাশে মিললো নারীর মরদেহ সিলেটে কিশোরী ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ তানোরে বিনা পারিশ্রমিকে শিব নদীর পাড়ে সবুজের ছায়া গড়েছেন গাছপ্রেমী মোয়াজ্জেম জাবেদ আলি নলছিটি উপজেলা শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান মিজানের বিরুদ্ধে গৃহবধূ অপহরণ-ধর্ষণের অভিযোগে ট্রাইব্যুনালে মামলা ট্রাক থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার, চালক-হেলপার আটক সিলেটে ছিনতাইকারীকে ধরতে গিয়ে ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত ব্রাহ্মণপাড়ায় ট্রেনে মাদক ও চোরাই পণ্য পাচারকালে ভিডিও করায় সাংবাদিকদের ওপর হামলা:ঘটনায় জড়িত ১০ মামলার আসামি কারাগারে তানোরে প্রকাশ্যে গাঁজা, তাড়ি ও মদ বিক্রির অভিযোগ এবার মন্ত্রী আরিফ সাহেবের দ্বারস্থ হচ্ছেন জাল সেলিম

গোলাপগঞ্জে এমপি প্রার্থী সাবিনা খান প্রতিশ্রুতি দিলেন যতদিন বেঁচে থাকবো মানুষের কল্যাণে কাজ করে যাব

Reporter Name / ৪৫৫ Time View
Update : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

মোঃ ইলিয়াছ খান

বিশেষ প্রতিনিধি:

সিলেট-৬ (গোলাপগঞ্জ ওবিয়ানীবাজার) আসনের এমপি প্রার্থী ও বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবিনা খান বলেছেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন মানুষের কল্যাণে কাজ করবো। বিশেষ করে আমার নির্বাচনী আসন্ন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলাবাসীর সূখে-দুঃখে সবসময় পাশে থাকবো।

তিনি সোমবার রাতে উপজেলার পৌরসভার ৮ও ৯ নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমার প্রয়াত পিতা মরহুম কমর উদ্দিন মৃত্যুর আগ পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির সভাপতি ছিলেন। আমাদের পুরো পরিবারই বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমার বাবা মরহুম আলহাজ¦ কমর উদ্দিন আজীবন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার অনেক সপ্ন ছিল। কিন্তু অনেকটা অপূরন রয়ে গেছে। তাই আমি আমার প্রয়াত পিতার স্বপ্ন বাস্তবায়নে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ আমাদেরকে অনেক ভালবাসে।
উপজেলা কমপ্লেক্সে পাশে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির সহসভাপতি মুজিবুর রহমান মুজিব। উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরব্বি চেরাগ আলী, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি তাহেল আহমদ, জালাল উদ্দিন, বাবর আহমদ, বাবুল আহমদ, নুরুল হক, সাইফুল ইসলাম হ্রদয় ও মহি উদ্দিন খোকন।
স্বাগত বক্তব্য রাখেন রুবেল আহমদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা মডেল মসজিদের মোয়াজ্জিম হাফিজ আখলাক আহমদ।
গোপালগঞ্জের দিনব্যাপী ,বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন
পরিষদের উদ্যোগে সংবর্ধনা সভা অনুষ্ঠিত
আজিজ খান, স্টাফ রিপোর্টার : গোলাপগঞ্জে বিশ্বব্যাপী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাকালীন ও আজীবন দেশে আগমন উপলক্ষে সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন। সোমবার (৩০ জুন) বিকেল ৫টায় উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে পাখি মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাগর আহমদ ফুলু মিয়া সঞ্চলনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্টাতা আহবায়ক এম জয়নাল আবেদীন জামিল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যুক্তরাজ্য প্রবাসী মো: লকুছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, কুশিয়ারা মেডিকেল ক্লিনিকের এমডি জেড ইসলাম জুনু, দপ্তর সম্পাদক রোহেল আহমদ তালুকদার,সমাজসেবক জাহাঙ্গীর আহমদ জাহাঙ্গীর, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক শ্যামল কিবরিয়া প্রমুখ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি ছিলেন বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রধান উপদেষ্টা যুক্তরাজ্য প্রবাসী লকুছ মিয়া, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মজিদ, বাহরাইন প্রবাসী মনজুর আহমদ মঞ্জু, সৌদি আরব প্রবাসী হাজী পাকি মিয়া, বিশ্বব্যাপী প্রবাসী শরীফগঞ্জ উন্নয়ন পরিষদের প্রতিষ্টাকালীন আজীন সদস্য দুবাই প্রবাসী আব্দুল কুদ্দুস, কুয়েত প্রবাসী ইমরান আহমদ, কেনিয়া প্রবাসী মো: রুবেল আহমদ, সৌদি আরব প্রবাসী মো: মুহিবুর রহমান বাবুল, সৌদি আরব প্রবাসী মোঃ সায়েদ মিয়া, দুবাই প্রবাসী মোঃ তাজ উদ্দিন, দুবাই প্রবাসী ফুলু মিয়া, বাহরাইন প্রবাসী মোঃ আইনুল মিয়া, ওমান প্রবাসী আব্দুল মালিক, সৌদি আরব প্রবাসী সাহেদ আহমদ, দুবাই প্রবাসী মোঃ বিলাল উদ্দিন, ফ্রান্স প্রবাসী মোঃ জাহিদ উদ্দিন, দুবাই প্রবাসী মোঃ আবুল হোসেন, কুয়েত প্রবাসী মোহাম্মদ আলী, সৌদি আরব প্রবাসী ছয়েফ উদ্দিন, কাতার প্রবাসী নাজিম উদ্দিন, লন্ডন প্রবাসী মোঃ আমির হোসেন, ওমান প্রবাসী মোঃ কামিল আহমদ, দুবাই শাখার সহ সভাপতি হাজী মো: একবার আলী, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক মো: শ্যামল কিবরিয়া, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ ইছুব আলী, দুবাই শাখার সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আয়েছ আহমদ, দুবাই শাখার সহ অর্থ বিষয় সম্পাদক রহিম উদ্দিন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd