• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কখনো কর্মকর্তা কখনো গায়ক-শিল্পপতি,ফারদিনের বিয়ে নামক প্রতারণার ফাঁদে নিঃস্ব একাধিক নারী বর্ণাঢ্য আয়োজনে ভান্ডারিয়ায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাগেশ্বরীতে জাকারিয়া হত্যাকাণ্ডে জড়িত আসামিদের সন্ধান দিতে পারলে পুরুষ্কারের ঘোষণা দিলেন পরিবার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত ভাণ্ডারিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির আনন্দ র‌্যালি ও বৃক্ষরোপণ নাগেশ্বরীতে গণসংহতি আন্দোলনের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত কদমতলী পুলিশ ফাঁড়ির টু-আইসি কামরুজ্জামানের ফুলের শুভেচ্ছা দেওয়া নিয়ে তোলপাড়, জনমনে তীব্র ক্ষোভ তানোরে ১৮ কাঠা জমি দখলের অভিযোগ, ভোরে কাঁচা ধান কেটে নিয়ে যাওয়ার দাবি আতঙ্কে পরিবার নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত সুরমায় ওয়াগন ট্রেন না আসায় তীব্র তেল সংকট: চরম ভোগান্তিতে ট্যাংক লরি শ্রমিকরা

গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল ও সার্বিক উন্নয়নকল্পে গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৪৭ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

 

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি, সাঈদী হোসেন

কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের বার্ষিক মাহফিল সফলভাবে সম্পন্ন করা এবং কবরস্থানের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রমের গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং কবরস্থান পরিচালনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জান্নাতুল বাকী কবরস্থান কমিটির সভাপতি মো: আব্দুস সালাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো: মাহমুদ হাসান (হাজী সোহেল)।

সভায় বক্তারা গিরারপাড় জান্নাতুল বাকী কবরস্থানের সৌন্দর্যবর্ধন, সীমানা প্রাচীর বা সংস্কার কাজ এবং আসন্ন বার্ষিক মাহফিলের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

কবরস্থানটির রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন কাজে এলাকার সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করা হয়।
আলোচনা সভায় বিশেষ অতিথি ও আমন্ত্রিত বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—

মো: আল আমিন, যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), নাগেশ্বরী উপজেলা শাখা।

মো: আব্দুর রাজ্জাক, সিনিয়র সহ-সভাপতি, ১নং ওয়ার্ড বিএনপি।

মো: শহিদুল ইসলাম বিএসসি, সাংগঠনিক সম্পাদক, জান্নাতুল বাকী কবরস্থান কমিটি।

মো: জাহিদুল ইসলাম, সদস্য, জাতীয়তাবাদী দল বিএনপি পৌর শাখা।

মো: আবু হানিফ আলী বাদল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী যুবদল, ১নং ওয়ার্ড শাখা।

মো: আব্দুল কাইয়ুম মিয়া, বিশিষ্ট সমাজসেবক, বালাটারী।

মো: আব্দুল খালেক, বিশিষ্ট সমাজসেবক, গুন্ডিরচর।

সভায় বক্তারা বলেন, কবরস্থান হলো আমাদের শেষ ঠিকানা। এর পবিত্রতা রক্ষা এবং সার্বিক উন্নয়ন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আসন্ন বার্ষিক মাহফিল যেন শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন।

পরিশেষে, কবরস্থানের মরহুমদের রুহের মাগফিরাত কামনা এবং এলাকার শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ প্রার্থনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd