• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
কালিয়াকৈর বাজারে ১২ কেজি জেলি পুশ করা চিংড়ি জব্দ, পরে বিনষ্ট ‎আশুলিয়ায় প্রবাসির স্ত্রী রোকসানা বেগমকে কু/পি/য়ে হ/ত্যা করেছে দুর্বৃত্তরা তানোরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন তানোরে ছাগল-ভেড়ার পি.পি.আর. রোগ প্রতিরোধে বিনামূল্যে টিকাদান ভাণ্ডারিয়ায় হোল্ডিং নম্বরের নামে টাকা নিয়ে প্রতারণার! নিজের কর্মচারীর বিরুদ্ধেই পৌরসভা মাইকিং বুড়িচংয়ে গভীর রাতে জানালা দিয়ে  বৃদ্ধাকে কুপিয়ে জখমের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন দশ বছর পাশাপাশি, তবুও অচেনা তানোরে জমি দখলের অভিযোগে হামলা-ভাঙচুর,থানায় লিখিত অভিযোগ সাভারের আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিঃ শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ আশুলিয়ার বগাবাড়ি থেকে ১৩৭ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -২

গিরার পাড় ​জান্নাতুল বাকী কবরস্থান এর জমি ক্রয় ও সার্বিক উন্নয়নের জন্য আর্থিক সহযোগিতার আবেদন

Reporter Name / ২১৫ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মো: সাঈদী হোসেন নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

​কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী পৌরসভার ১ নং ওয়ার্ডের গিরার পাড় জান্নাতুল বাকী কবরস্থানের জমি ক্রয়ের জন্য ও অবকাঠামোগত উন্নয়ন, সীমানা প্রাচীর নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিতকরণ ও সার্বিক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য সর্বস্তরের সদয় ও বিত্তবান ব্যক্তি এবং প্রবাসী ভাই-বোনদের আর্থিক সহায়তার বিনীত আহ্বান জানানো হচ্ছে।

​২০২৫ সাল হতে এলাকাটির এই সমাধি ক্ষেত্রটি স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের শেষ ঠিকানা হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। তবে সম্প্রতি বৃষ্টিপাত ও পরিবেশগত নানা কারণে কবরস্থানের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে জমি ক্রয়ের জন্য,সীমানা প্রাচীর সংস্কার, নিচু জমি ভরাট, পানি নিষ্কাশনের আধুনিক ড্রেনেজ ব্যবস্থা স্থাপন এবং আলোকসজ্জার তীব্র প্রয়োজন দেখা দিয়েছে।

​কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো: আব্দুস সালাম(মাষ্টার),সাধারণ সম্পাদক, মো: শহিদুল ইসলাম (সমাজ সেবক গিরার পাড়)জানান, “একটি কবরস্থান শুধু একটি নির্দিষ্ট জায়গা নয়, এটি আমাদের শেষ ঠিকানা এবং ধর্মীয় আবেগের জায়গা। এর সঠিক রক্ষণাবেক্ষণ আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব। বর্তমানে আমাদের কবরস্থানের ৩৩ শতক জমি ওয়াকফ রেজিস্ট্রারি সম্পন্ন হয়েছে। আরো জমি ক্রয় করা প্রোয়জন জন্য, আমরা সীমিত সামর্থ্য দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে সার্বিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়নে পর্যাপ্ত ফান্ডের প্রয়োজন।”​উক্ত সদকা-ই-জারিয়ামূলক কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে আর্থিক সহায়তা প্রদানে আগ্রহী ব্যক্তিগণ নিচে মোবাইল০১৭৯৬৮০৭১২০ (সাধারণ সম্পাদক) নম্বরে সরাসরি অনুদান পাঠাতে পারবেন।

​আপনার সামান্য আর্থিক সহযোগিতা এই পবিত্র স্থানটির মর্যাদা রক্ষা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত জনকল্যাণকর ও পুণ্যময় কাজে মিডিয়া সহকর্মী, সুশীল সমাজ এবং স্থানীয় তরুণ সমাজকে প্রচার ও প্রসারে এগিয়ে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
​


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd