মারুফ হাসান
ফটো প্রতিনিধি, ঢাকা
রাজধানীর মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের কারণে কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে। শনিবার (৩১ অক্টোবর) দুপুরে মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২ ও প্রশিকা মোড় এলাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
ট্রাফিক মিরপুর বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, শ্রমিকদের আন্দোলনের কারণে এসব এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষ।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছেন ট্রাফিক মিরপুর বিভাগের সদস্যরা। সংশ্লিষ্ট এলাকায় দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশের সদস্যরা।
এ অবস্থায় যাত্রী ও চালকদের হাতে পর্যাপ্ত সময় নিয়ে বের হওয়া এবং চলাচলের ক্ষেত্রে বিকল্প সড়ক ব্যবহারের বিষয়টি বিবেচনা করার অনুরোধ জানিয়েছে ট্রাফিক বিভাগ।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।