• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

গাঁজা সেবনে ৬ মাসের কারাদণ্ড, বৃদ্ধ মাকে খাদ্য সহায়তা দিল প্রশাসন

Reporter Name / ২২০ Time View
Update : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬

শিহাব মিয়া, মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় গাঁজা সেবনের দায়ে এক তরুণকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত তরুণের অসহায় মায়ের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন।

গত ২৭ ফেব্রুয়ারি পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে উপজেলার হলিদাকান্দা পূর্বপাড়া গ্রামের মৃত রবিউল আউয়ালের ছেলে আব্দুল মুন্নাফ (১৯)-কে গাঁজা সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও কারাভোগ করতে হবে বলে জানানো হয়েছে।

অভিযান পরিচালনা করেন ধর্মপাশা ও মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্জয় ঘোষ। উপজেলা প্রশাসনের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত তাৎক্ষণিকভাবে দণ্ডাদেশ প্রদান করেন।

পরিবার সূত্রে জানা যায়, মুন্নাফ নেশার টাকার জন্য প্রায়ই তার মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতেন। পরিবারের অন্য কোনো উপার্জনক্ষম সদস্য না থাকায় দণ্ড কার্যকরের পর তার বৃদ্ধ মা চরম অনিশ্চয়তায় পড়েন।

বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, লবণ, ভোজ্য তেল, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

উপজেলা প্রশাসন জানিয়েছে, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে। তবে কোনো অপরাধীর কারণে তার নিরপরাধ পরিবার যেন কষ্টে না পড়ে, সে বিষয়েও প্রশাসন সচেতন ও সহমর্মী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd