• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিয়ানীবাজারে মিলাদ ও দোয়া

Reporter Name / ২৭৫ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

মো:আব্দুল মোতালিব খান

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিলেটের বিয়ানীবাজারে বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুম্মা উপজেলার আলীনগর ইউনিয়নের চন্দরপুর জিন্দাপির জামে মসজিদে এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য কামরুল হাসান চৌধুরী শাহিন।এতে একেএম কিবরিয়া, সালেহ আহমদ, এমরান আহমদ চৌধুরী, গোলাম কিবরিয়া নিঝুম, মুরশেদ চৌধুরী পলু, খলিলুর রহমান, আবজল আহমদ চৌধুরী, তুহিন আহমদ চৌধুরী, মাছুম আহমদ, আব্দুল আহাদ চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মাওলানা আব্দুল মালিক।এদিকে, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কামরুল হাসান চৌধুরী এলাকায় গণসংযোগ করেন। এসময় তিনি জানান, আগামী সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে দল যখন চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করবে, তখন তিনি দলের প্রার্থীর পক্ষে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করবেন।তিনি বলেন, এটা আমার পিতৃভূমি-মাতৃভূমি। আমি রাজনীতি করি মানুষকে সঙ্গে নিয়ে। দলের শৃঙ্খলা ও নিয়মনীতি মেনে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আমি আজীবন রাজনীতি করে যেতে চাই।এ সময় তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবাইকে দোয়া করার অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd