• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ভান্ডারিয়ায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ৪৫৯ Time View
Update : রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপি চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ নভেম্বর) মাগরিববাদ উপজেলার ধাওয়া বাজারে
৫ নং ধাওয়া ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের যৌথ আয়োজনে এ বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি কাজী আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ধাওয়া ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ খান।
ধাওয়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কে এম জামাল হায়দার,
যুবদল নেতা শফিকুল ইসলাম সজল মৃধা,রনি সরদার,স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ রাসেল হাওলাদার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক বাদশা হাওলাদার প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক কর্মচারী ঐক্য জোট ভাণ্ডারিয়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক বিএনপি নেতা মোঃ মাসুম বিল্লাহ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন ধাওয়া কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মোঃ আরিফ বিল্লাহ।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল ও কৃষক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা ও প্রার্থনা।

অনুষ্ঠানে দেশের সকল মানুষের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য বিশেষ মোনাজাত করা হয়। নেতারা বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতার ব্যাপারে সবাইকে নিয়মিত দোয়া করার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd