• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

‎খালেদা জিয়ার মৃত্যুতে পিরোজপুরে শোকের ছায়া, জেলা বিএনপি’র দোয়া

Reporter Name / ৩৯০ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি:

‎বিএনপি চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পিরোজপুরে।
দলের চেয়ারপারসনকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা। শোক ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মাঝেও। বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা শহরের জেলা বিএনপির কার্যালয়ে আসতে শুরু করেন।
‎
‎পরে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা বিএনপির কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় প্রিয় নেত্রীর বিদায়ে তাদের চোখ অশ্রুসিক্ত দেখা যায়। এর আগে সকাল ৯ টা থেকে কোরআন খতম করে মাদ্রাসা শিক্ষার্থীরা।
‎
‎কান্না জড়িত কন্ঠে পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার বলেন, আসলে এক কথায় আমরা অভিভাবক হারা হয়ে গেছি। আমরা যারা ছাত্রদল করেছি তাকে দেখেই আমাদের রাজনীতি করা। আমাদের একটি স্লোগান ছিল নেত্রী মোদের খালেদা গর্ব মোদের আলাদা, আপসহীন খালেদা গর্ব মোদের আলাদা। তিনি আমাদের আগলে রেখেছেন, শুধু আমরা না পুরো জাতীয় অভিভাবক হারা হয়ে গেছে।
‎
‎পিরোজপুর ১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, খুব ভোরে আমরা জানতে পেরেছি আমাদের দেশমাতা পৃথিবীতে আর নেই। বেগম খালেদা জিয়া জনগণের জন্য মানুষের জন্য মানব কল্যাণে তিনি নিয়োজিত ছিলেন, তিনি মজলুম ছিলেন। মানুষের কল্যাণে তার যে ত্যাগ তার যে লড়াই তা যেন আমরা এগিয়ে নিয়ে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।
‎
‎পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত কাঁদতে কাঁদতে বলেন, পৃথিবীর কোনো সংবাদই আমাদেরকে এতটা আহত করতে পারে নাই আজকে পুরো জাতি শোকাহত। তিনি অসুস্থ অবস্থায়ও সবসময় দলের ও দেশের মানুষের খোঁজ নিতেন। বারবার তার উন্নত চিকিৎসার জন্য আমরা দাবি জানিয়েছি, কিন্তু সুচিকিৎসার সুযোগ না দিয়েই তাকে চলে যেতে হলো। তার জীবনের আদর্শ যেন আমরা দলের নগণ্য কর্মী হিসেবে গ্রহণ করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd