• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
সততা ও কর্মের প্রতি শ্রদ্ধাবোধই মানুষের শ্রেষ্ঠ পরিচয় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে দলীয়করণ নয়, বাদ যাবে না কোনো পরিবার,,,,,,,,গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর নাগেশ্বরীতে ত্যাগী তৃণমূল বিএনপির বিক্ষোভ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম দক্ষিণ সুরমায় পূর্ব শত্রুতার জেরে যুবকের বাড়িতে সন্ত্রাসী হামলা, অল্পের জন্য রক্ষা ভাণ্ডারিয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত মিথ্যা সংবাদ আর ভিত্তিহীন অপপ্রচারের নির্মম শিকারে পরিনত হয়েছে গৌরিপুর থানার অফিসার ইনচার্জ জনাব হাবিবুর রহমান ভাণ্ডারিয়ায় বরিশাল রেঞ্জের ডিআইজির পূজামণ্ডপ পরিদর্শন নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে সমাজসেবা কার্যালয়ের প্রেস কনফারেন্স অনুষ্ঠিত রাইস ট্রান্সপ্লান্টারে আধুনিক ধান চাষ: ডুমুরিয়ায় মাঠ দিবস অনুষ্ঠিত হাটহাজারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রমশন দিবস পালিত

কারখানা বন্ধে বাড়ছে বেকারত্ব, সরকারের নীরবতায় প্রশ্ন : জুলকারনাইন সায়ের

Reporter Name / ৬৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬

মোঃ শাহজাহান বাশার

দেশে শিল্পকারখানা বন্ধের হার আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় ৪০০টি কারখানা বন্ধ হয়ে গেছে, ফলে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য তুলে ধরেন। তার ভাষ্য অনুযায়ী, বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বেশিরভাগই গার্মেন্টস, টেক্সটাইল ও স্পিনিং মিলস সংশ্লিষ্ট, যার মধ্যে রপ্তানিনির্ভর শিল্পও রয়েছে।

তিনি বলেন, প্রত্যেক শ্রমিকের ওপর যদি তিনজন করে নির্ভরশীল সদস্য ধরা হয়, তাহলে প্রায় সাড়ে চার লাখ মানুষের জীবন-জীবিকা সরাসরি হুমকির মুখে পড়েছে। অথচ এই সংকট মোকাবিলায় সরকারের কার্যকর কোনো উদ্যোগ দৃশ্যমান নয়।

জুলকারনাইন সায়ের আরও জানান, সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) আগামী ১ ফেব্রুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশের সব টেক্সটাইল মিল বন্ধের ঘোষণা দিয়েছে।

তিনি বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্র সংগঠনগুলো রাজনৈতিক ইস্যুতে যেভাবে সোচ্চার, শ্রমিকদের এই দুর্দশায় তাদের তেমন কোনো কার্যকর ভূমিকা চোখে পড়ছে না। এতে করে ‘ক্ষমতা না জনতা’ স্লোগানের বাস্তবতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd