• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৭:৫০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরীতে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে বিনামূল্যে ভায়া টেস্ট ক্যাম্পেইন অনুষ্ঠিত দোসরদের ষড়যন্ত্র বন্ধেরহুঁশিয়ারি ……গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর বিএনপির বহিষ্কৃত নেতারা ফিরতে পারবেন দলে তালিকা প্রকাশ কবি নজরুল কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ছাত্রদল নেতাসহ আহত ২ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সোমবার যমুনায় যাচ্ছে এনসিপি প্রতিনিধিদল তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবার পেল ঢেউটিন ও নগদ অর্থ তানোরে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টি, বিপাকে আমন চাষিরা কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে মা-ছেলের মৃ/ত্যু, চিকিৎসাধীন আরও তিনজন সরকারি ফুলতলা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম আজাদ আর নেই ফুলতলায় শিক্ষাঙ্গন ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ফুলতলা-খানজাহান আলী মডেল প্রেস ক্লাবের নির্বাচনী তফসিল ঘোষণা ৫ ডিসেম্বর নির্বাচন, মনোনয়নপত্র বিক্রি শুরু ২৫ নভেম্বর

‎কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডিসি সারোয়ার আলম

Reporter Name / ২৯৬ Time View
Update : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

মোঃ মুমিনুল ইসলাম (মনিয়া)

‎কানাইঘাট প্রতিনিধি
‎
‎সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম কানাইঘাট উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেন।
‎
‎সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখেন এবং হাসপাতালের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। জেলা প্রশাসকের আগমনী সংবাদে সকাল থেকেই হাসপাতাল চত্বরে ভিড় জমায় স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। পরিদর্শনকালে তারা স্বাস্থ্যসেবা নিয়ে দীর্ঘদিনের নানা সমস্যা ও অভিযোগ জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন।

‎স্থানীয়রা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে বলেন, হাসপাতালটি দীর্ঘদিন ধরে নানা সমস্যায় জর্জরিত। হাসপাতালের চত্বরজুড়ে ময়লা-আবর্জনা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসাসেবায় অবহেলা, অ্যাম্বুলেন্স অচল, চিকিৎসক ও নার্সদের স্থায়ীত্বের অভাব, জনবল সংকট এবং ৫১ শয্যা বিশিষ্ট নতুন ভবনটি এখনো চালু না হওয়া এসব নিয়ে চরম ভোগান্তিতে রয়েছেন এলাকাবাসী।
‎
‎সব অভিযোগ মনোযোগ সহকারে শোনে নোট করেন জেলা প্রশাসক মো. সারোয়ার আলম।

‎এ সময় জেলা প্রশাসক বলেন,‘আমি মূলত বিভিন্ন উপজেলার সরেজমিন সমস্যাগুলো দেখতে যাই। আজ কানাইঘাটেও এসেছি, নিজ চোখে দেখলাম অবস্থা সত্যিই উদ্বেগজনক। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়েছে। কিছু সমস্যা আমরা স্থানীয়ভাবে দ্রুত সমাধান করব। এতে স্থানীয়দের সহযোগিতা লাগবে।’

‎তিনি আরও বলেন,‘ধাপে ধাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে। ডাক্তার সংকটের বিষয়টি নিয়ে আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলব। পাশাপাশি সাস্থ্যসেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে এবং নতুন ভবনটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হবে।’জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতা আনন্দে স্বস্তিবোধ করে। অনেকে আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়াও করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd