• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
বন্দর উপজেলা স্কাউটসের ৫ম কাব ক্যাম্পুরীর জমজমাট মহা তাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান খোজার খলা আদর্শ সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির নড়াইলে চাচার বাসা থেকে মাশরাফি গ্রেপ্তারের খবর, যা জানা গেল ফুলতলা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয় ভাণ্ডারিয়ায় বাসে অগ্নিসংযোগ ও হেলপার নিহত! প্রশাসনের জরুরি সভা দ্রুত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার নির্দেশ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের তানোরে আইনজীবী ও তাঁর পরিবারের ওপর হামলার অভিযোগ, নারীসহ কয়েকজন আহত স্বর্ণালংকার ও টাকা লুটের দাবি ‎‎পিরোজপুরে থামিয়ে রাখা দুটি বাসে আগুন, ঘুমিয়ে থাকা হেলপার নিহত তানোরে জমি-সংক্রান্ত বিরোধের জেরে বাড়িতে হামলা, স্ত্রীকে মারধর ও বসতবাড়ি দখলের অভিযোগ বারিধারার বাসা থেকে সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

কর্মসংস্থানমুখী করতে শিক্ষাব্যবস্থা ঢেলে সাজানোর তাগিদ রাষ্ট্রপতির

Reporter Name / ৪০ Time View
Update : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মারুফ হাসান

ঢাকা জেলা প্রতিনিধি।

ঢাকা, ২০ নভেম্বর ২০২৬: দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রতিবছর অসংখ্য শিক্ষার্থী গ্র্যাজুয়েশন শেষ করে কর্মজীবনে প্রবেশ করলেও তাদের জন্য পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না। তাই সময়ের চাহিদা অনুযায়ী শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও কর্মসংস্থানমুখী করতে হবে।

শুক্রবার (২০ নভেম্বর) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের শিক্ষাব্যবস্থাটাকে আমূল ঢেলে সাজানো দরকার। আমাদের ছেলেরা গ্র্যাজুয়েট হচ্ছে, বাইরে বেরোচ্ছে কিন্তু কর্মসংস্থান নেই। আমাদের শিক্ষাব্যবস্থাটাকে সেইভাবেই ঢেলে সাজানো দরকার, যাতে করে সেটা সত্যিকারার্থেই ইফেক্টিভ (কার্যকর) হয়।’

অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঢাকা কলেজে কাটানো জীবনের বিভিন্ন সময়ের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে দেশের শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় জীবনে ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরেন।

তিনি ঢাকা কলেজের হারানো গৌরব ও শিক্ষার মান ফিরিয়ে আনার ওপর গুরুত্বারোপ করেন। প্রতিষ্ঠানটির ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের বর্তমান ও সাবেক শিক্ষক-শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী সংগঠনের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী ও পুনর্মিলনী ঘিরে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উল্লেখ্য, ১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘ ১৮৬ বছরের পথচলায় প্রতিষ্ঠানটি দেশের শিক্ষা, সংস্কৃতি ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd