• রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
নাগেশ্বরী থানায় সাপ্তাহিক চৌকিদারি হাজিরায় পুলিশ সুপার রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদের পিপিএম-সেবা পদক অর্জ নাতির ভিটা জামে মসজিদ উন্নয়নে ১০ বস্তা সিমেন্ট দিলেন হাজী সোহেল নাজিরপুরে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সিলেটের দক্ষিণ সুরমায় ২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার নাগেশ্বরী মহিলা কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ অপসারণের দাবিতে ভাণ্ডারিয়ায় ছাত্রীদের বিক্ষোভ-সড়ক অবরোধ সেবার মানোন্নয়নে নতুন গতি, বদলে যাচ্ছে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাগেশ্বরী সরকারি কলেজে উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুস ছামাদের অবসরগ্রহণ ভাণ্ডারিয়ায় ১৩ লাখ টাকার ভারতীয় শাড়ি-পাঞ্জাবিসহ তিনজন আটক

কমিউনিটি পুলিশ নারী কাবাডিতে নাগেশ্বরীর বিশাল জয়: জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়ে উত্তীর্ণ

Reporter Name / ৩৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

নাগেশ্বরী উপজেলা প্রতিনিধি

‘কমিউনিটি পুলিশ প্রথম কাবাডি চ্যাম্পিয়নশীপ-২০২৬’-এর জেলা পর্যায় প্রতিযোগিতায় এক দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে নাগেশ্বরী থানা নারী কাবাডি দল।

রোমাঞ্চকর ও একচ্ছত্র আধিপত্যের ফাইনাল খেলায় নাগেশ্বরী থানা নারী দল বিপুল পয়েন্টের ব্যবধানে কচাকটা নারী দলকে পরাজিত করে এই ঐতিহাসিক সাফল্য অর্জন করে। এই জয়ের মাধ্যমে নাগেশ্বরী দল কুড়িগ্রাম জেলার হয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা পর্বে প্রতিদ্বন্দ্বিতা করার যোগ্যতা অর্জন করেছে।

পুরো টুর্নামেন্ট জুড়ে নাগেশ্বরী নারী দলের খেলোয়াড়দের অসাধারণ ক্রীড়াশৈলী, ক্ষিপ্রতা এবং কৌশলগত সমন্বয় দর্শকদের মুগ্ধ করেছে। তাদের এই অভূতপূর্ব সাফল্যে পুরো নাগেশ্বরী উপজেলায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

দলীয় এই গৌরবময় অর্জনে নাগেশ্বরী থানা নারী কাবাডি দলের সকল খেলোয়াড়, কোচ, টিম অফিশিয়াল, কলাকুশলী এবং সহযোগী সদস্যদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ওসি নাগেশ্বরী থানা, মো: এনামুল হক প্রধান,তাঁদের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অবিচল নিষ্ঠার ফলেই আজ নাগেশ্বরী থানা নারী দল এই সাফল্য অর্জন করতে পেরেছে।

আশা প্রকাশ করা হচ্ছে যে, কুড়িগ্রাম জেলাকে প্রতিনিধিত্ব করে নাগেশ্বরী থানা নারী দল বিভাগীয় পর্যায়েও তাঁদের এই জয়ের ধারা বজায় রাখবে এবং আরও বড় সাফল্য ছিনিয়ে এনে নাগেশ্বরীর সুনাম বৃদ্ধি করবে। বিভাগীয় পর্যায়ের আগামী লড়াইয়ের জন্য দলের সকল খেলোয়াড় ও সংশ্লিষ্ট সকলকে অগ্রিম শুভকামনা ও শুভেচ্ছা জানানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd